Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

দেশজুড়ে সরকারি স্কুলগুলিতে শিক্ষকের আকাল, শূন্যপদ ৮ লাখের বেশি, শিকেয় পঠনপাঠন

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তথ্য বলছে, দেশজুড়ে সরকারি স্কুলগুলিতে প্রাইমারি ও সেকেন্ডারিতে লাখ লাখ শূন্যপদ রয়েছে। প্রাথমিকে ৭.২ লাখ ও সেকেন্ডারি ১.২ লাখ শিক্ষকের পদ খালি রয়েছে।

দেশজুড়ে সরকারি স্কুলগুলিতে শিক্ষকের আকাল, শূন্যপদ ৮ লাখের বেশি, শিকেয় পঠনপাঠন

শেষ আপডেট: 5 December 2023 10:51

দ্য ওয়াল ব্যুরো: স্কুল আছে, অথচ শিক্ষক নেই। পড়ুয়া আছে, তবে স্কুল ভবনে তালা ঝুলছে। দেশজুড়ে এমন নিদর্শন ভূরি ভূরি। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তথ্য বলছে, দেশজুড়ে সরকারি স্কুলগুলিতে প্রাইমারি ও সেকেন্ডারিতে লাখ লাখ শূন্যপদ রয়েছে। প্রাথমিকে ৭.২ লাখ ও সেকেন্ডারি ১.২ লাখ শিক্ষকের পদ খালি রয়েছে।

 বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের বশিরভাগ সরকারি স্কুলগুলিতেই পড়ুয়া আছে, কিন্তু শিক্ষক নেই। করোনা মহামারীর কারণে দেড় বছর ধরে স্কুলগুলি বন্ধ ছিল। সেভাবে নিয়োগও হয়নি। সেই ঘাটতিই এখন বিশেষভাবে নজরে পড়ছে। গ্রামীণ এলাকায় এমন অনেক স্কুল রয়েছে যেখানে শিক্ষকের অভাবে পঠনপাঠন শিকেয় উঠেছে।   

 ইউনেস্কোর এক প্রতিবেদনও বলছে, করোনার সময় সারাদেশে প্রায় ১৫ লাখ স্কুল বন্ধ হয়েছে৷ আর এর ফলে দেশজুড়ে ২৮ কোটি শিক্ষার্থী ক্ষতির মুখে পড়েছ৷ নতুন নিয়োগ বন্ধ থাকায় স্কুল খোলার পরে দেখা যায় অনেক শিক্ষক হয় চাকরি ছেড়ে দিয়েছেন না হলে তাঁরা অন্য পেশায় চলে গেছেন। ফলে শিক্ষকের পদও খালি হয়ে যায়। সমীক্ষা বলছে, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশের মতো রাজ্যে প্রাথমিকে লাখ লাখ শিক্ষকের পদ খালি। 

কোথাও পড়ুয়ার সংখ্যা সাড়ে সাতশো, শিক্ষক মোটে দুজন। বেশিরভাগ সরকারি স্কুলেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষ ও পড়ুয়ার অনুপাত সঠিক নেই। সমীক্ষা অনুযায়ী,  ৬৯ শতাংশ গ্রাম অঞ্চলের স্কুলগুলিতে শিক্ষকের ঘাটতি রয়েছে। ফলে  সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরা৷   


```