Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিকিনি, চুমু, উদ্দাম নাচের রিলস! দিল্লি মেট্রোয় হরেক 'অপরাধে' ১৬০০ যাত্রীর বিরুদ্ধে মামলা

প্রায়ই এমন নানা ধরনের কীর্তিতে শিরোনামে উঠে আসে দিল্লি মেট্রো।

বিকিনি, চুমু, উদ্দাম নাচের রিলস! দিল্লি মেট্রোয় হরেক 'অপরাধে' ১৬০০ যাত্রীর বিরুদ্ধে মামলা

দিল্লি মেট্রো

শেষ আপডেট: 26 July 2024 16:46

দ্য ওয়াল ব্যুরো: কখনও অন্তর্বাস পরে সিটে বসে রয়েছেন যাত্রী, কখনও আবার কোনও যুগল মেট্রোর মধ্যে গভীর চুম্বনে মত্ত, কেউ আবার কামরায় উদ্দাম নাচানাচি করছেন। আসন নিয়ে ঝামলা, হাতাহাতি থেকে শুরু করে রিলস বানানোর হরেক ঘটনাও রয়েছে তালিকায়। প্রায়ই এমন নানা ধরনের কীর্তিতে শিরোনামে উঠে আসে দিল্লি মেট্রো। নিমেষে ভাইরাল হয়ে যায় রাজধানীর মেট্রোর ভিডিও। এবার সেই সব ঘটনাকে কড়া হাতে নিয়ন্ত্রণ করতে নামল মেট্রো কর্তৃপক্ষ। 

গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ১৬০০ জন যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট যাত্রীদের বিরুদ্ধে রিল বানানো, মেট্রো চত্বরে যত্রতত্র উচ্ছিষ্ট খাওয়া ফেলে,  নোংরা করা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) সূত্রের খবর, গত বছরের তুলনায় মেট্রোতে এই ধরনের ঘটনা তিন শতাংশ বেড়েছে।

মেট্রো কর্তৃপক্ষের মতে, বারে বারে সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও হুঁশ ফিরছে না যাত্রীদের। বিগত বছরেও বেশকিছু যাত্রীকে এই আচরণ করার জেরে জরিমানা করা হয়েছিল। কিন্তু এতসব করেও এমন ঘটনাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দিল্লি মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, এই ধরণের ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। জরিমানায় যদি কাজ না হয় তবে আগামীদিনে শাস্তির পরিমান আরও বাড়বে। মেট্রো রেলের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ১৬৪৭ জনকে জরিমানা করা হয়েছে। 

সিসিটিভি দেখে অভিযুক্ত যাত্রীদের চিহ্নিত করা হয়েছে। তবে দিল্লি মেট্রোতে প্রতিদিন ৬৭ লক্ষ মানুষ যাতায়াত করে। এত মানুষকে একসঙ্গে নজরে রাখা রাজধানীর মেট্রোর আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে হার না মেনে এই বিষয়ে আগামীদিনে আরও কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ।  


```