Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গিসহ ১২০০ জেলভাঙা আসামির ভারতে ঢোকার আশঙ্কা, অনুপ্রবেশ রুখতে বিশেষ কমিটি গঠন কেন্দ্রের

শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে আসার পর থেকে পরিস্থিতি আরও বিগড়ে যায়।

জঙ্গিসহ ১২০০ জেলভাঙা আসামির ভারতে ঢোকার আশঙ্কা, অনুপ্রবেশ রুখতে বিশেষ কমিটি গঠন কেন্দ্রের

অতন্দ্র প্রহরায় সীমান্ত রক্ষী বাহিনী। ফাইল ছবি।

শেষ আপডেট: 9 August 2024 17:40

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে গৃহযুদ্ধের জেরে পরিবর্তিত পরিস্থিতিতে জঙ্গিসহ জেলভাঙা প্রায় ১২০০ পলাতক আসামি ভারতে ঢুকে পড়তে পারে। শুক্রবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী সূত্রে এরকমই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে চলতি অরাজকতার মধ্যে সেদেশের বেশ কয়েকটি জেল থেকে পালায় আসামিরা। যাদের মধ্যে অসংখ্য কট্টর ইসলামপন্থী জঙ্গিও আছে। সেই সংখ্যাটা প্রায় ১২০০।

সূত্রে জানা গিয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে আসার পর থেকে পরিস্থিতি আরও বিগড়ে যায়। বিএসএফ জানিয়েছে, জঙ্গিসহ অন্তত ১২০০ বন্দি পালিয়ে গিয়েছে। তারা অস্ত্রসহ ভারতে ঢুকতে পারে। ওপারের সীমান্ত প্রহরার কাজে নিযুক্ত বর্ডার গার্ড বাংলাদেশকে আইনশৃঙ্খলার কাজে নিয়োগ করায় ওপারে সীমান্ত প্রহরায় ঢিলে পড়েছে।

এই পরিস্থিতিতে দুদেশের সীমান্তরক্ষীরা সারাদিনে অসংখ্যবার তথ্য আদানপ্রদানের কাজ করছেন। দুদেশের বাহিনীই খোলা মনে আলোচনা করে ব্যাপক নিরাপত্তার চেষ্টা চালাচ্ছে। সীমান্তে নজরদারির কাজও দিনরাত শুরু হয়েছে। কোনওভাবেই যাতে ভারতে অনুপ্রবেশের মতো ঘটনা না ঘটতে পারে সে বিষয়ে সজাগ রয়েছে বিএসএফ।

নাম জানাতে অনিচ্ছুক বিএসএফের এক পদস্থ কর্তা বলেন, দুই বাহিনীর সর্বস্তরে তথ্য আদানপ্রদান চলছে। কমান্ডান্ট, নোডাল অফিসার, সীমান্ত আইজি এবং অন্যান্য ব়্যাঙ্কের অফিসার সম্মিলিতভাবে যোগাযোগ রাখছেন একে অপরের সঙ্গে। এই আলোচনাতেই উঠে এসেছে দুদেশের প্রায় ৪০৯৭ কিমি দীর্ঘ সীমান্ত পেরিয়ে পলাতক বন্দিরা ভারতে মাথা গোঁজার ঠাঁই খুঁজছে। কাঁটাতারের বেড়া কিছু জায়গায় থাকলেও বহু জায়গা আছে যেখানে নদীপথই সীমান্তরেখা বলে মান্য করা হয়। সেসব জায়গাগুলির অনেকাংশই অরক্ষিত থেকে যায়।

বিএসএফের ওই কর্তা জানান, বিজিবি জানিয়েছে নরসিঙ্গি, শেরপুর, সাতক্ষীরা, কুষ্ঠিয়া ও কাশিমপুর জেল থেকে বন্দিরা পালিয়েছে। তিনি বলেন, তবে আমাদের সরকারের বার্তা অত্যন্ত স্পষ্ট ওরা কী বলছে না বলছে জানি না। কোনও পরিস্থিতিতেই কাউকে সীমান্ত পেরতে দেওয়া হবে না।

এদিকে, শুক্রবারই কেন্দ্র সরকার ভারত-বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে উচ্চপর্যায়ের একটি প্যানেল গঠন করেছে। তারা সেদেশে বসবাসকারী হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা খতিয়ে দেখবে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা হচ্ছে। যার জেরে কয়েক হাজার শরণার্থী হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে এই আশঙ্কায় এই পদক্ষেপ করা হচ্ছে। এই কমিটির মাথায় থাকছেন সীমান্ত রক্ষী বাহিনীর ইস্টার্ন কমান্ডের এডিজি।


```