Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিরোধীদের কথা বলতে দিচ্ছে না সরকার, মোদীকে বিঁধলেন রাহুল

কংগ্রেস নেতা রাহুল বলেন, আমরা দেখলাম প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে সভায় বলতে দেওয়া হল। কিন্তু, বিরোধী সদস্য এমনকী আমি, লোকসভার বিরোধী দলনেতাকেও কথা বলতে দেওয়া হল না, এটা একটা নতুন নির্দশন।

বিরোধীদের কথা বলতে দিচ্ছে না সরকার, মোদীকে বিঁধলেন রাহুল

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 July 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: সংসদে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল বলেন, আমরা দেখলাম প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে সভায় বলতে দেওয়া হল। কিন্তু, বিরোধী সদস্য এমনকী আমি, লোকসভার বিরোধী দলনেতাকেও কথা বলতে দেওয়া হল না, এটা একটা নতুন নির্দশন। সংসদীয় প্রথা বলে যদি সরকারপক্ষ বলার সুযোগ পায়, তাহলে আমাদেরও কথা বলার সুযোগ দেওয়া উচিত।

সংসদের প্রথমদিনেই ব্যাপক হট্টগোলে লোকসভা প্রথমে ১২টা পর্যন্ত ও পরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। রাজ্যসভা ও লোকসভা দুই কক্ষেই বিরোধীরা পহলগাম ও অপারেশন সিঁদুর পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের দৌত্য প্রশ্ন নিয়ে আলোচনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, দুটি ইস্যুতেই আলোচনা চায় সরকার।

বর্ষাকালীন অধিবেশনের প্রথমদিনের শুরু থেকেই টি-টোয়েন্টি মেজাজে লোকসভায় খেলতে নামে বিরোধীরা। লোকসভা অধিবেশনের শুরুতে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার স্মৃতিতে নীরবতা পালনের পরেই বিরোধীরা পহলগাম নিয়ে আলোচনার দাবিতে স্লোগান দিতে শুরু করেন। উই ওয়ান্ট জাস্টিস ধ্বনিতে সরব হয়ে ওঠে নিম্নকক্ষ। 

বিরোধী সাংসদদের দাবি, অপারেশন সিঁদুর নিয়ে সংঘর্ষ বিরতিতে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার যে প্রসঙ্গ উঠেছে, সে ব্যাপারে সংসদে বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কংগ্রেস এমপি কেসি বেণুগোপাল বলেন, অপারেশন সিঁদুর নিয়ে বিজয় উৎসব পালনের কথা বলছেন প্রধানমন্ত্রী। আমাদের দাবি, এ নিয়ে সংসদে আলোচনা হোক। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা আমাদের দেশ নিয়ে গর্ব করি। তবে প্রধানমন্ত্রীকে এগিয়ে এসে বিবৃতি দিতেই হবে। স্পিকার ওম বিড়লা সভার সদস্যদের জানান, প্রতিটি ইস্যুতে সরকার জবাব দেবে। কিন্তু, সভা চলতে দিন আপনারা। আপনারা এভাবে হইচই করে স্লোগান দিতে পারেন না। বিধি অনুসারে সব ইস্যুই উঠবে এবং আলোচনাও হবে। কিন্তু, তাতেও কংগ্রেস ও বিরোধীরা নিরস্ত না হওয়ায় শেষমেশ ২টো পর্যন্ত সভা মুলতুবি ঘোষণা করেন স্পিকার।


```