Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

নিট নিয়ে দায় এড়াতে পারেন না মোদী, সিবিআই দাবি কংগ্রেসের, সংসদ শুরুর মুখে হাতে গরম ইস্যু

সুপ্রিম কোর্টেও কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্তভার দেওয়ার আর্জি পরীক্ষার্থীদের

নিট নিয়ে দায় এড়াতে পারেন না মোদী, সিবিআই দাবি কংগ্রেসের, সংসদ শুরুর মুখে হাতে গরম ইস্যু

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী ও সনিয়া গান্ধী

শেষ আপডেট: 13 June 2024 18:11

দ্য ওয়াল ব্যুরো: নবনির্বাচিত লোকসভা অধিবেশনের মুখেই হাতে গরম ইস্যু পেয়ে গেল বিরোধীরা। নিট পরীক্ষার 'দুর্নীতি' নিয়ে সিবিআই তদন্তের দাবি জানাল কংগ্রেস। এনিয়ে সংসদে আলোচনা ও বক্তব্যের দাবি নিয়ে সরকারকে কোণঠাসা করার ছক কষছে ইন্ডিয়া জোট। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন নিট পরীক্ষার্থীদের একাংশ। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের তদন্তে সিবিআইকে দায়িত্ব দেওয়ার আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে।

বৃহস্পতিবার নিট পরীক্ষার ইস্যু নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে তুলোধনা করে বিরোধীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে দুর্নীতির অভিযোগ নিরসনে সিবিআই তদন্তের দাবি জানান। একইসঙ্গে নিট পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহানির্দেশককে অপসারণের দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় খাড়্গে লিখেছেন, মোদী সরকার এনটিএ-র ঘাড়ে দায় চাপিয়ে নিজের দায়িত্ব এড়াতে পারে না। নিট কেলেঙ্কারি নিয়ে অবিলম্বে সিবিআই তদন্ত হওয়া উচিত। যদি নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে মোদী সরকার সিবিআই তদন্তে তৈরি না থাকে, তাহলে কংগ্রেস সুপ্রিম কোর্টের তদারকিতে স্বচ্ছ তদন্তের দাবি জানাবে।

বর্ষীয়ান কংগ্রেস নেতা আরও দাবি করেন, অতিরিক্ত নম্বর দেওয়াই মূল সমস্যা নয়। পরীক্ষার সঙ্গে কোচিং সেন্টারগুলির আঁতাঁত রয়েছে। যে অশুভচক্রের মূল লক্ষ্যই হল- টাকা দাও, প্রশ্নপত্র নাও। মোদী সরকারের কাজকারবারের জন্যই ২৪ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে।

শিক্ষা পরিকাঠামো এবং নীতির ক্ষেত্রে এনডিএ সরকার শুধু ব্যর্থই নয়, অপদার্থতার নজির রেখেছে। সুপ্রিম কোর্ট ১৫৬৩ জন পরীক্ষার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া আটকে দিয়েছে। তাঁদের জন্য ফের পরীক্ষা নিতে বলেছে। যদিও আরও অনিয়ম এর পিছনে রয়েছে। এই সরকার কবে পড়ুয়াদের ভবিষ্যৎকে গুরুত্ব দেবে। কবে শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা নিয়ে আসবে, প্রশ্ন তুলেছেন রাজ্যসভা সদস্য খাড়্গে। খাড়্গের সুরেই এই কেলেঙ্কারির নিন্দা করেছেন ইন্ডিয়া জোট শরিক শারদ পাওয়ারও।

নিট-ইউজি ২০২৪ (NEET-UG 2024) পরীক্ষার ফল নিয়ে বিতর্ক তুঙ্গে। সুপ্রিম কোর্ট পর্যন্ত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দেড় হাজারের বেশি পরীক্ষার্থীকে ফের পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছে। তখন এদিনই সেই আগুনে ঘি ঢালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরীক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ উড়িয়ে বৃহস্পতিবার তিনি বলেন, নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনও প্রমাণ নেই। এনটিএ-তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত নয়। এটা দেশের অত্যন্ত বিশ্বাসযোগ্য-দায়িত্বশীল সংস্থা।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে এনিয়ে শুনানি চলছে। আমরা আদালতের নির্দেশ মানতে বাধ্য। কোনও পড়ুয়ার প্রতি অন্যায় হবে না বলে প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিনই সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন্দ্র আদালতকে জানিয়ে দেয়, ১৫৬৩ জনকে যে বাড়তি নম্বর দেওয়া হয়েছে, তা বাতিল করা হচ্ছে। ডাক্তারিতে ভর্তির পরীক্ষায় পড়ুয়ারা ইচ্ছে করলে আগামী ২৩ জুন ফের বসতে পারে। যার ফলপ্রকাশ হবে ৩০ জুন। কাউন্সেলিং শুরু হবে ৬ জুলাই। উল্লেখ্য, এবছর নিট পরীক্ষা দিয়েছিলেন ২৪ লক্ষ পড়ুয়া।


```