Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Operation Sindoor: দেশের সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে শাহ

জম্মু-কাশ্মীরের পহেলগামে নৃশংস জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার রাতে বদলা নিয়েছে ভারত। 'অপারেশন সিঁদুরে'র জেরে বিধ্বস্ত পাকিস্তান।

 Operation Sindoor: দেশের সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে শাহ

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 7 May 2025 14:02

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে নৃশংস জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার রাতে বদলা নিয়েছে ভারত। 'অপারেশন সিঁদুরে'র (Operation Sindoor) জেরে বিধ্বস্ত পাকিস্তান। সূত্রের খবর, এই হামলায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ৬০। পাল্টা হিসেবে পাকিস্তানের তরফে ভারতে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে দেশের সীমান্তবর্তী রাজ্যের (Chief Minister, border states) মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক (Emergency Meeting)  ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit  Shah)। বৈঠকে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের পাশাপাশি শীর্ষ প্রশাসনের কর্তাব্যাক্তিরাও উপস্থিত থাকবেন বলেও খবর।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে ২৬ জন নিরীহ পর্যটককে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। সন্ত্রাসবাদীদের মধ্যে দু’জন ছিল পাকিস্তানি।পাহেলগামের নির্মম হামলার পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। মঙ্গলবার রাতে সেই হামলার জবাব দিয়েছে ভারত।

সরকারের তরফে জানানো হয়েছে, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর থেকে দীর্ঘদিন ধরে ভারতের ভূখণ্ডে সন্ত্রাসবাদী হামলার ছক কষা হচ্ছিল এবং তা কার্যকর করা হচ্ছিল। সেই ঘাঁটিগুলিকে চিহ্নিত করেই এদিন অপারেশন চালানো হয়। এই হামলায় মোট ৯টি জায়গায় জঙ্গিদের নিশানাকে করা হয়েছে। 

সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই হামলা নিপুণ লক্ষ্যভিত্তিক। এমন ভাবে মাপজোখ করে জঙ্গি শিবিরে আঘাত হানা হয়েছে যাতে এর অভিঘাতে নতুন করে উত্তেজনা না বাড়ে। পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিকে এই হামলার লক্ষ্যবস্তু করা হয়নি। টার্গেট এবং কৌশল নির্বাচনের ক্ষেত্রে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।’’

পাল্টা হিসেবে ভারতেও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দেশের সীমান্তবর্তী রাজ্যগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এদিন দুপুর ২টোয় সীমান্তের দশ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন শাহ। রাজ্যগুলি হল- ঝাড়খণ্ড, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গ, লাদাখ।


```