Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Operation Sindoor: যুদ্ধ নয়,পাকিস্তানকে ভিতর থেকে আঘাত করতে হবে: প্রাক্তন সেনাপ্রধান

'অপারেশন সিঁদুর'-এর সাফল্যে খুশি প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী

Operation Sindoor: যুদ্ধ নয়,পাকিস্তানকে ভিতর থেকে আঘাত করতে হবে: প্রাক্তন সেনাপ্রধান

শেষ আপডেট: 7 May 2025 15:06

দ্য ওয়াল ব্যুরো: 'অপারেশন সিঁদুর' ( operation sindoor)-এর সাফল্যে খুশি প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী (ex army chief general Shankar Roy Choudhury)। তবে অবসরপ্রাপ্ত এই সেনা কর্তা মনে করেন, যুদ্ধ (war) তো নয়ই, পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকও (surgical strike) উপযুক্ত পদক্ষেপ নয়। তিনি মনে করেন, পাকিস্তানকে ভিতর থেকে আঘাত করতে হবে। তারজন্য চাই ধারাবাহিক ছায়াযুদ্ধ। 

পাকিস্তানকে কড়া জবাব দেওয়া দরকার বলে পহেলগামের ঘটনার পরই সরব হয়েছিলেন এই প্রাক্তন সেনাকর্তা। 

বুধবার যোগাযোগ করা হলে জেনারেল (অবসরপ্রাপ্ত) শঙ্কর রায়চৌধুরী বলেন, পাকিস্তান একের পর এক যুদ্ধে হেরেও শিক্ষা নেয়নি। সেই দেশভাগের পর থেকে ওদের সঙ্গে একের পর এক যুদ্ধ করেছি আমরা। তাঁর কথায়, পাকিস্তানকে শায়েস্তা করার জন্য যুদ্ধ, সার্জিক্যাল স্ট্রাইকের চেয়েও ভাল বিকল্প ছায়া যুদ্ধ। 

ছায়া যুদ্ধ বলতে তৃতীয় পক্ষকে মদত দিয়ে প্রতিপক্ষকে জবাব দেওয়ার কৌশল। পাকিস্তান অনেকদিন ধরেই অভিযোগ করে আসছে বালুচ বিদ্রোহীদের পিছনে হিন্দুস্থানের হাত রয়েছে। গতমাসে বালুচিস্তানে বিদ্রোহীদের সেনা বোঝাই ট্রেন অপহরণের ঘটনার দায় ইসলামাবাদ দিল্লির উপর চাপিয়ে দেয়। অন্যদিকে, ভারতের অভিযোগ, পাকিস্তান জম্মু-কাশ্মীরের দখল নিতে না পেরে সেখানকার বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দিয়ে চলেছে। জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের স্বার্থ রক্ষায় জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে সন্ত্রাস করছে। 

প্রাক্তন সেনাপ্রধান বলেন, ছায়াযুদ্ধ একটি পরিক্ষিত যুদ্ধ কৌশল। ধারাবাহিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে এই যুদ্ধ চালিয়ে গেলে ওরা দিশেহারা হয়ে পড়বে।


```