Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’, ‘জয় হিন্দ’, সেনাকে স্যালুট শাসক, বিরোধীর

মাঝরাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘অপারেশন সিঁদুর’ (OPERATION SINDOOR)। বেলা বাড়তে ‘জয় হিন্দু’ (JAI HIND) পোস্টে ভরে গিয়েছে সমাজমাধ্যম।

Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’, ‘জয় হিন্দ’, সেনাকে স্যালুট শাসক, বিরোধীর

অপারেশন সিঁদুর

শেষ আপডেট: 7 May 2025 11:09

দ্য ওয়াল ব্যুরো: মাঝরাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘অপারেশন সিঁদুর’ (OPERATION SINDOOR)। বেলা বাড়তে ‘জয় হিন্দু’ (JAI HIND) পোস্টে ভরে গিয়েছে সমাজমাধ্যম। গলা মিলিয়েছেন শাসক ও বিরোধী দলের নেতারা। বুধবার সকালে কংগ্রেস এক বিবৃতিতে ‘অপারেশন সিঁদুর’-এর সফল অভিযানের জন্য সেনা বাহিনীকে সাধুবাদ জানিয়েছে। চলতি পরিস্থিতিতে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছে শতাব্দি প্রাচীন দলটি।

পলেহগাম হামলার পর পরই রাহুল গান্ধী জানিয়ে দিয়েছিলেন, সরকার কঠোর পদক্ষেপ করুক পাকিস্তানের বিরুদ্ধে। কংগ্রেস যে কোনও পরিস্থিতিতে সরকারের পাশে থাকবে। এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, ‘আমাদের প্রতিরক্ষা বাহিনীকে নিয়ে গর্ব বোধ করি। জয় হিন্দু’ (Proud of our armed forces. Jai Hind) ।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে উদ্ভূত সকল ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের একটি জাতীয় নীতি রয়েছে। আমরা আমাদের ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত, যারা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী শিবিরগুলিকে ধ্বসং করে দিয়েছে। আমরা তাদের দৃঢ় সংকল্প এবং সাহসকে সাধুবাদ জানাই।’

কংগ্রেস সভাপতি পহেলগামের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে আরও বলেছেন, ‘জাতীয় ঐক্য ও সংহতি এখন সময়ের দাবি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বদা সশস্ত্র বাহিনীর পাশে আছে। আমাদের নেতারা অতীতে পথ দেখিয়েছেন এবং জাতীয় স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ।’

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, জয় হিন্দ, জয় হিন্দের সেনা। যোগী, মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, কংগ্রেস নেতা রনদীপ সিং সুরজেওয়ালা প্রমুখ ‘অপারেশন সিঁদুর’ (OPERATION SINDOOR) লেখা পোস্টার পোস্ট করেছেন।

অখিলেশ লিখেছেন, ‘পরাক্রমের বিজয় নিশ্চিত।’ সমাজবাদী নেতা আরও লিখেছেন, ‘ভারত ও ভারতের সেনা বাবিনী কখনও কোনও ধরণের সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদ সহ্য করেনি এবং কখনও করবেও না।’

তাঁর কথায়, ‘আমরা সত্য, অহিংসা এবং শান্তিতে বিশ্বাসী দেশবাসী। আমরা ভারতীয়রা কখনও অন্যায় করি না। কিন্তু যদি কেউ আমাদের সঙ্গে অন্যায় করে আমরা তা সহ্য করি না। যারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করে তারা যদি আমাদের ঐক্য, অখণ্ডতা এবং সার্বভৌমত্বের উপর আক্রমণ করে, তাহলে আমরা জানি কীভাবে ঐক্যবদ্ধ হয়ে উপযুক্ত জবাব দিতে হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে, ১৪০ কোটি ভারতীয় ভারতীয় সেনাবাহিনী এবং সরকারের পাশে আছে।

হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়েইসি এক্স পোস্টে লিখেছেন, পাকিস্তানে আমাদের সেনা বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইককে স্বাগত জানাই। পাকিস্তানকে এমন কঠিন শিক্ষা দিতে হবে যাতে আর একটি পহেলগাম আর কখনও না ঘটাতে পারে। পাকিস্তানের সন্ত্রাসী শিবির পুরোপুরি ধ্বসং ধ্বংস করতে হবে। জয় হিন্দ!’


```