Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Operation Sindoor: ৭০ জঙ্গি নিকেশ, দাবি ভারতীয় সেনার, আছেন মাসুদের ভাই-সহ পরিবারের ১৪ জন

দেশের দাবি ৭০ জনের মৃত্যু হলেও পাকিস্তান জানিয়েছে, এই অভিযানে তাদের ২৬ জনের মৃত্যু হয়েছে। নির্দিষ্ট সংখ্যা এখনও পাওয়া যায়নি।

Operation Sindoor: ৭০ জঙ্গি নিকেশ, দাবি ভারতীয় সেনার, আছেন মাসুদের ভাই-সহ পরিবারের ১৪ জন

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 7 May 2025 13:28

দ্য ওয়াল ব্যুরো: ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। তারপরই একাধিক বৈঠক হয় দিল্লিতে। প্রত্যাঘাত চেয়েছিল দেশবাসী। তিনসেনাকে পহেলগামের ঘটনার বদলা নিতে যেকোনও রকম অভিযানের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। ঘটনার ১৫ দিনের মাথায় সেই হামলার বদলা নিল ভারত। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (POK) সন্ত্রাসবাদী ঘাঁটিতে সার্জিকাল স্ট্রাইক চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল জইশের হেডকোয়ার্টার ও মাদ্রাসা। ‘অপারেশন সিঁদুর’-এ ক্ষতবিক্ষত পাক প্রদেশ। সূত্রের খবর, এই হামলায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ৬০। 

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই হামলায় মৃত্যু হয়েছে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার একাধিক কমান্ডার, প্রশিক্ষক ও নেতার। গুরুতর আহত মাসুদের ভাই ও ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি রউফ আসগর। ভারতের হামলায় নিহতদের মধ্যে রয়েছে রউফের ছেলে হুজাইফাও।

একাধিক সংবাদ সংস্থা বলছে, জইশ প্রধান মাসুদ আজহার নিজে জানিয়েছেন, 'অপারেশন সিঁদুর'-এ তাঁর পরিবারের ১৪ জনের মৃত্যু হয়েছে।  

হামলা চলে বিলাল, কোটলি, গুলপুর, বার্নালা ক্যাম্প, আব্বাস ক্যাম্প, সার্জাল ক্যাম্প- শিয়ালকোট, মেহমুনা ক্যাম্প- শিয়ালকোট, মার্কাজ তইবা মুরিদকে ও ভাওয়ালপুর- জইশ-ই মহম্মদের মূল কার্যালয়ে। বিদেশ সচিব এদিন সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করেন,   এই এলাকাগুলিকে জঙ্গি কার্যকলাপের ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। স্যাটেলাইট নজরদারি, গোয়েন্দা সূত্র এবং গোপন তথ্যের ভিত্তিতে ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়।

দেশের দাবি ৭০ জনের মৃত্যু হলেও পাকিস্তান জানিয়েছে, এই অভিযানে তাদের ২৬ জনের মৃত্যু হয়েছে। নির্দিষ্ট সংখ্যা এখনও পাওয়া যায়নি।

আন্তর্জাতিক মহল দুই দেশকেই সংযম থাকতে বলেছে, যদিও বিশ্বের বিভিন্ন দেশ এদেশকে সমর্থন করছে।


```