Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পেঁয়াজের দামের ঝাঁজ বাড়ছে, ১৫ দিনে বেড়েছে ৬০ শতাংশ, কমার আশা কম

সংশ্লিষ্ট সূত্রের খবর, ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের দাম ঊর্ধ্বগামী থাকার সম্ভাবনা প্রবল। ফলে খোলা বাজারে দাম একশো টাকায় পৌঁছে যাওয়া অসম্ভব নয়।

পেঁয়াজের দামের ঝাঁজ বাড়ছে, ১৫ দিনে বেড়েছে ৬০ শতাংশ, কমার আশা কম

শেষ আপডেট: 27 October 2023 13:58

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের সময় পেঁয়াজ, চিনি, আটা, ময়দা, ভোজ্য তেলের দাম প্রতি বছরই বাড়ে। এবার পেঁয়াজ বাদে বাকিগুলি মোটের উপর স্থিতিশীল। কিন্তু পেঁয়াজের দাম শুধু বাড়ছেই না, দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পেঁয়াজের পাইকারি ব্রিক্রেতা এবং কৃষি সমবায়গুলি সূত্রে খবর, গত এক পক্ষকালের মধ্যে দাম বেড়েছে প্রায় ৬০ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্রের খবর, ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের দাম ঊর্ধ্বগামী থাকার সম্ভাবনা প্রবল। ফলে খোলা বাজারে দাম একশো টাকায় পৌঁছে যাওয়া অসম্ভব নয়। স্বভাবতই গৃহস্থের পাশাপাশি এই দাম বৃদ্ধি চিন্তা বাড়িয়েছে শাসক শিবিরেও। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে না পারায় অতীতে গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশে ক্ষমতা হারিয়েছে বিজেপি সরকার। আগামী মাসে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম বিধানসভার ভোট। এমনিতে গোটা ভারতের পেঁয়াজ না হলে চলে না। তবে হিন্দিভাষী রাজ্যগুলিতে এর ব্যবহার বেশি। কিন্তু পেঁয়াজের উপর নির্ভর করতে হয় মূলত মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটকের উপর। সেই কারণে পেঁয়াজের ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করে থাকে কেন্দ্রীয় সরকার। 

উৎপাদন কম হওয়ায় এ বছর অগস্টে পেঁয়াজ রপ্তানিতে পরোক্ষে নিয়ন্ত্রণ আরোপ করে কেন্দ্র। পেঁয়াজের উপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক চাপায় মোদী সরকার। যাতে বিদেশে কম পাঠানো হয়।

তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। মহারাষ্ট্রের কৃষক সমবায়গুলি হিমঘর থেকে পেঁয়াজ বের করা কমিয়ে দিয়েছে। ফলে বাজারে জোগানের অভাব আছে। তার উপর অনাবৃষ্টির কারণে এবার এখনও খরিফ মরশুমের পেঁয়াজ মাঠ থেকে তোলা যায়নি। উৎপাদনও মার খেয়েছে। তার প্রভাব পড়েছে খোলা বাজারে। সপ্তাহ দুই আগে যে পেঁয়াজ তিরিশ টাকা কেজি বিক্রি হয়েছে তা এখন পঁঞ্চাশ ছাপিয়ে গিয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে রোজই পেঁয়াজের দাম বাড়ছে। 

ভারত সরকার সরকারি সমবায় সংস্থা নাফেডের মাধ্যমে বাজারে অল্পদামে পেঁয়াজ বিক্রি আগেই শুরু করেছে। তবে তা চাহিদার তুলনায় সামান্য। সেই সুবিধা পাচ্ছে মূলত মহারাষ্ট্রের মানুষ। সেখানে রপ্তানিতে লাগাম দেওয়ায় ক্ষতির মুখে পড়া চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে পেঁয়াজ কিনে অল্পদামে খোলা বাজারে দিচ্ছে নাফেড। দেশের বাকি অংশে কিন্তু পেঁয়াজ নিয়ে চিন্তা বাড়ছে।


```