Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মঙ্গলবার লোকসভায় ‘এক দেশ এক ভোট’ বিল, কবে চালু হবে নির্বাচনের নয়া ব্যবস্থা

লোকসভা এবং সব বিধানসভার ভোট একত্রে করতে সংবিধানের ৮৩ এবং ১৭২ নম্বর অনুচ্ছেদের সংশোধন করা হবে। সংসদে প্রতিনিধিত্বকারী ৪৭টি দলের মধ্যে ৩২টি এক দেশ এক ভোটের পক্ষে সায় দিয়েছে।

মঙ্গলবার লোকসভায় ‘এক দেশ এক ভোট’ বিল, কবে চালু হবে নির্বাচনের নয়া ব্যবস্থা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 December 2024 08:17

দ্য ওয়াল ব্যুরো: দেশের নির্বাচনী ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে মঙ্গলবার লোকসভায় নরেন্দ্র মোদী সরকার ‘এক দেশ এক ভোট’ বিল পেশ করতে চলেছে। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল দুপুরে এই বিল পেশ করবেন। বিজেপি দলের সব সাংসদকে মঙ্গলবার লোকসভায় হাজির থাকতে হুইপ জারি করেছে। গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলে সম্মতি দেয়।

আগামী ২০ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয়ে যাবে। তার আগে এক দেশ এক ভোট বিলের উপর আলোচনা হলেও সরকার এখনই সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলটি পাশ করাতে চায় না। লোকসভায় পেশ করার পর সেটি সংসদীয় কমিটির কাছে পেশ করা হবে ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে।

লোকসভা এবং সব বিধানসভার ভোট একত্রে করতে সংবিধানের ৮৩ এবং ১৭২ নম্বর অনুচ্ছেদের সংশোধন করা হবে। সংসদে প্রতিনিধিত্বকারী ৪৭টি দলের মধ্যে ৩২টি এক দেশ এক ভোটের পক্ষে সায় দিয়েছে। লোকসভা এবং রাজ্যসভায় এখন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা আছে। তবে সংসদের দুই কক্ষে পাশ করালেই হবে না, দেশের দুই-তৃতীয়াংশ রাজ্যের বিধানসভারও সম্মতি প্রয়োজন নয়া ব্যবস্থার পক্ষে। মোদী সরকার ২০২৯ সালে নির্বাচনের এই নয়া ব্যবস্থা কার্যকর করার কথা বিবেচনা করছে।


```