Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

এক দেশ, অভিন্ন ভোট অনুমোদন পেল কেন্দ্রীয় মন্ত্রিসভায়, শীত অধিবেশনেই বিল আসতে পারে

গত লোকসভা ভোটের আগে মার্চ মাসে রামনাথ কোবিন্দ সুপারিশ জমা দিয়েছিল।

এক দেশ, অভিন্ন ভোট অনুমোদন পেল কেন্দ্রীয় মন্ত্রিসভায়, শীত অধিবেশনেই বিল আসতে পারে

এর ফলে রাজ্য বিধানসভা ও লোকসভা ভোট একসঙ্গে হবে

শেষ আপডেট: 18 September 2024 16:01

দ্য ওয়াল ব্যুরো: এক দেশ, অভিন্ন ভোট নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সুপারিশ অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার ক্যাবিনেট বৈঠকে দেশজুড়ে অভিন্ন ভোটের নীতি অনুমোদন পায়। প্রসঙ্গত, গত লোকসভা ভোটের আগে মার্চ মাসে রামনাথ কোবিন্দ সুপারিশ জমা দিয়েছিল। এর ফলে রাজ্য বিধানসভা ও লোকসভা ভোট একসঙ্গে হবে এবং নির্বাচন সংক্রান্ত কোষাগার থেকে প্রতিবছর কোটি কোটি টাকা খরচ বেঁচে যাবে। সূত্রে জানা গিয়েছে, আগামী শীত অধিবেশনেই এ নিয়ে বিল আনতে পারে সরকারপক্ষ।

এদিন এক সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এক দেশ, অভিন্ন ভোট দুদফায় কার্যকর হবে। তাঁর দাবি, এই প্রস্তাবে অধিকাংশ দল সমর্থন দিয়েছে। তিনি আরও বলেন, এই কাজে একটি অভিন্ন ভোটার তালিকা তৈরি হবে। কোবিন্দ প্যানেলের সুপারিশ কার্যকর করতে একটি কমিটি গঠন করবে কেন্দ্র।

উল্লেখ্য, দ্বিতীয় মোদী সরকার এই অভিন্ন ভোট করার বিষয়ে একটি প্যানেল গঠন করেছিল। যা বিজেপির নির্বাচনী ইস্তাহারের প্রতিশ্রুতি ছিল। কোবিন্দ প্যানেল গত মার্চে ১৮,৬২৬ পাতার একটি রিপোর্ট জমা দেয় এ ব্যাপারে। প্রথম পদক্ষেপেই সব বিধানসভা এবং লোকসভা একসঙ্গে করার ব্যাপারে সুপারিশ করে প্যানেল। এর জন্য সংবিধান সংশোধনে রাজ্যগুলির অনুমোদন প্রয়োজন হবে না।

এর পরবর্তী পদক্ষেপে লোকসভা ও বিধানসভাগুলির ভোটের সঙ্গে পুরসভা-পঞ্চায়েত ভোটও মিলিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে এক দেশ, অভিন্ন ভোট বাস্তবে রূপায়ণ করতে অন্তত ১৮টি সংবিধান সংশোধনী আনতে হবে বলে সুপারিশ করেছে কোবিন্দ প্যানেল। গত স্বাধীনতা দিবসের ভাষণেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নীতির সপক্ষে সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন, এটা সময়ের দাবি। বারবার নির্বাচন দেশের অগ্রগতির পথ রুদ্ধ করে। এ সপ্তাহের গোড়ার দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই দাবিকে দ্বিগুণ করে বলেন, তৃতীয় মোদী সরকারের জমানাতেই এক দেশ অভিন্ন ভোট দেশে কার্যকর করা হবে।


```