Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

এক দেশ এক ভোট বিলে সায় মোদী মন্ত্রিসভার, এর পর কী!

‘এক দেশ, এক ভোট’ বিলে (One Nation One Election Bill) অনুমোদন দিল নরেন্দ্র মোদী মন্ত্রিসভা।

এক দেশ এক ভোট বিলে সায় মোদী মন্ত্রিসভার, এর পর কী!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গ্রাফিক্স - শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 12 December 2024 21:49

দ্য ওয়াল ব্যুরো: ‘এক দেশ, এক ভোট’ বিলে (One Nation One Election Bill) অনুমোদন দিল নরেন্দ্র মোদী মন্ত্রিসভা। বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। পিটিআই এও জানিয়েছে, সংসদের চলতি অধিবেশনে সরকারের অন্যতম অ্যাজেন্ডাই হল এই বিল (One Nation One Election Bill ) পেশ। সংসদের চলতি শীতকালীন অধিবেশন অচল থাকলে অথবা আগামী বছরের বাজেট অধিবেশনে বিলটি পেশ করা হতে পারে।

প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির সুপারিশ অনুযায়ী সেপ্টেম্বরে এই প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করে। বুধবার কোবিন্দ বলেন, “এক দেশ, এক ভোট” উদ্যোগ একেবারেই জাতীয় স্বার্থে, এটি কোনও নির্দিষ্ট দলের জন্য নয়। তিনি এও বলেন যে অর্থনীতিবিদদের মতে, এই প্রস্তাব কার্যকর হলে দেশের জিডিপি ১ থেকে ১.৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখুন এই লিঙ্কে ক্লিক করে...

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানও এই প্রস্তাবকে সমর্থন করেছেন। তিনি বলেন, "বারবার নির্বাচন হলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রীরা, সাংসদ এবং বিধায়কদের প্রচারের জন্য সময় ব্যয় করতে হয়, যা উন্নয়নমূলক কাজ থমকে দেয়।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে বলেছেন, “এক দেশ, এক নির্বাচন (One Nation One Election) প্রস্তাবে হাই-লেভেল কমিটির সুপারিশ মন্ত্রিসভা গ্রহণ করেছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজিকে এই উদ্যোগের নেতৃত্ব দেওয়ার জন্য আমি অভিনন্দন জানাই। এটি আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী এবং অংশগ্রহণমূলক করে তুলবে।”

উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি প্রাথমিক পর্যায়ে লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচন একযোগে করার সুপারিশ করেছে। পাশাপাশি, স্থানীয় নির্বাচনের সময়সীমা নির্ধারণের জন্য ১০০ দিনের মধ্যে সমন্বয় করার কথা উল্লেখ করেছে।

তবে সন্দেহ নেই এর বাস্তবায়ণ মোটেও সহজ নয়। কারণ, কংগ্রেস, তৃণমূল, সপা, ডিএমকে-র মতো সব বিরোধী দল এর বিরোধিতা করছে। সুতরাং বৃহত্তর ঐক্যমত না গড়ে তুলে এই নীতির বাস্তবায়ন করাটা আদৌ সরকারের পক্ষে সম্ভব কিনা সেই প্রশ্নও রইল।


```