Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে এবার গুজরাত, কমিটি গড়ল রাজ্য সরকার

উত্তরাখণ্ডের পর বিজেপি শাসিত আর এক রাজ্য গুজরাতে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে হাঁটছে রাজ্য সরকার।

অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে এবার গুজরাত, কমিটি গড়ল রাজ্য সরকার

শেষ আপডেট: 4 February 2025 14:04

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের পর বিজেপি শাসিত আর এক রাজ্য গুজরাতে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে হাঁটছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে দশ সদস্যের কমিটি গড়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, কমিটিকে ৪৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। 

গত ২৭ জানুয়ারি থেকে দেশে প্রথম অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত হল, উত্তরাখণ্ডকে মডেল করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রথমে 'এক রাজ্য এক বিধি' চালু করা হবে। 

অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ হওয়ার অর্থ বিয়ের বয়স, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকারের মতো বিষয়ে অভিন্ন নিয়ম চালু হওয়া। এই সব ক্ষেত্রে ধর্মীয় বা জাতিগত  বিশেষ বিধি বা নিয়ম আর বলবৎ থাকে না। 

উত্তরাখণ্ডের বিধিতে বলা হয়েছে, লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রেও যুগলকে বিয়ের রেজিস্ট্রেশনের মতোই আলাদা একটি রেজিস্ট্রেশন করতে হবে। এই নিয়ম না মানলে বা রেজিস্ট্রেশনে ভুল তথ্য দিলে ২৫ টাকা জরিমানা, জেল বা দুটোই হতে পারে অভিযুক্তদের। একই সঙ্গে বলা হয়েছে, রেজিস্ট্রেশন করাতে দেরি করা চলবে না, এক মাসের বেশি সময় নিলেও জেল বা জরিমানা হতে পারে।

নতুন এই নিয়ম অনুযায়ী, লিভ-ইনে থাকা যুগল কোনও সন্তানের জন্ম দিলে, তাকে দু'জনের বৈধ সন্তান হিসাবে আইনি বৈধতা দেওয়া হবে। 

এদিকে ২১ বছরের কম বয়সি যুগলরা বাবা-মার অনুমতি ছাড়া লিভ-ইন করতে পারবেন না, অনুমতি মেলার পরও প্রয়োজনীয় রেজিস্ট্রেশন করাতে হবে।

বলা হয়েছে, ধর্ম নির্বিশেষে বিবাহ বিচ্ছেদ আদালত থেকে অনুমোদন করাতে হবে। অর্থাৎ মুসলিমদের ক্ষেত্রে তালাক ব্যবস্থা থাকলেও তা আদালতে নথিভুক্ত করতে হবে। এমনিতে নিজ নিজ সম্প্রদায়ের রীতি-রেওয়াজ মেনে বিয়ে করতে পারবেন দম্পতিরা। তবে বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
সংখ্যালঘুদের স্বার্থে কাজ করা সংগঠনগুলি অভিন্ন দেওয়ানি বিধি চালুকে ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ বলে সরব হলেও অনেকেই মনে করেন, অভিন্ন দেওয়ানি বিধি চালুর ফলে পারিবারিক সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিত হবে। সুরক্ষিত হবে বৈবাহিক সম্পর্ক।


```