Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদে হামলার বর্ষপূর্তির দিনই লোকসভার গ্যালারি থেকে ঝাঁপ, নিরাপত্তার ফাঁক নিয়ে বড় প্রশ্ন

পুরনো সংসদ ভবনের পরিবর্তে নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু হয়ে গিয়েছে। সেই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক ঢক্কানিনাদ করা হয়েছিল। কিন্তু সেই বজ্রআঁটুনিতে যে বড়সড় ছিদ্র রয়েছে তা বুধবার প্রমাণিত হয়ে গেল।

সংসদে হামলার বর্ষপূর্তির দিনই লোকসভার গ্যালারি থেকে ঝাঁপ, নিরাপত্তার ফাঁক নিয়ে বড় প্রশ্ন

শেষ আপডেট: 18 December 2023 15:02

দ্য ওয়াল ব্যুরো: ২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে হামলা চালিয়েছিল সশস্ত্র জঙ্গিরা। বুধবার ১৩ ডিসেম্বর হঠাৎ তেমনই আতঙ্ক ফিরে এল নতুন সংসদ ভবনে। লোকসভার ভিজিটরস গ্যালারি থেকে দুটি ক্যানিস্টার নিয়ে সাংসদদের বেঞ্চের দিকে ঝাঁপ দিলেন দুই যুবক। তারপর তারা ক্যানিস্টার খুলে দেন লোকসভার মধ্যেই, যা দেখে গল গল করে ধোঁয়া বা গ্যাস বেরোতে থাকে। এ ঘটনায় হতচকিত হয়ে গিয়ে লোকসভার মধ্যেই দৌড়েদৌড়ি পড়ে যায়। 

পুরনো সংসদ ভবনের পরিবর্তে নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু হয়ে গিয়েছে। সেই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক ঢক্কানিনাদ করা হয়েছিল। কিন্তু সেই বজ্রআঁটুনিতে যে বড়সড় ছিদ্র রয়েছে তা বুধবার প্রমাণিত হয়ে গেল।

সংসদ ভবনে আম দর্শনার্থীরা পরের কথা কোনও সাংবাদিকও পকেটে সিগারেট দেশলাই নিয়ে ঢুকতে পারেন না। সংসদ ভবনে প্রেস গ্যালারিতে ঢুকতে গেলেও মোবাইল ফোন বাইরে রেখে ঢুকতে হয়। সেখানে দু’জন যুবক ক্যানিস্টার নিয়ে কীভাবে ঢুকে পড়লেন সেটা বিষ্ময়ের বইকি।

যে দুই যুবক ঝাঁপ দিয়েছিলেন তারা "স্বৈরতন্ত্র চলবে না" বলে স্লোগান তুলছিলেন। অর্থাৎ নাশকতার উদ্দেশ্য সম্ভবত তাদের ছিল না। কোনও রাজনৈতিক বার্তা দিতেই তারা এই কাণ্ড ঘটিয়েছিলেন।

কিন্তু তাতে নিরাপত্তার প্রশ্ন লঘু হয় না। লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী এদিন বলেন, “নিঃসন্দেহে এ হল নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি। সবচেয়ে বড় উদ্বেগের যে সংসদে হামলার বর্ষপূর্তির দিনই এ ঘটনা ঘটল”।

সংসদের নিরাপত্তা ব্যবস্থায় এই ফাঁক নিয়ে তৃণমূলও সরকারের সমালোচনা করেছে। ত়ৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, “পুরনো সংসদ ভবনের পরিবর্তে নতুন সংসদ ভবন চালু করার সময়ে তার নিরাপত্তা ব্যবস্থা, স্ক্যান, ইত্যাদি নিয়ে লম্বা চওড়া কথা বলা হয়েছিল। সবটাই দেখনদারি। আসলে ফাঁপা। এই নিরাপত্তার ব্যর্থতার তদন্ত চাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে এর জবাব দিতে হবে।”

লোকসভায় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বলেন, গ্যাস ভর্তি দুটি ক্যানিস্টার নিয়ে ভিজিটরস গ্যালারিতে দুজন ঢুকলে কীভাবে? এটা যদি নিরাপত্তায় ব্যর্থতা না হয়, তাহলে একে কী বলা যাবে!


```