Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বেঙ্গালুরুর পিজিতে তরুণীকে নৃশংসভাবে খুন! চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ প্রকাশ করল পুলিশ

বেঙ্গালুরুর পিজিতে তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনায় আততায়ী এখনও পলাতক।

বেঙ্গালুরুর পিজিতে তরুণীকে নৃশংসভাবে খুন! চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ প্রকাশ করল পুলিশ

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 27 July 2024 07:37

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর পিজিতে তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনায় আততায়ী এখনও পলাতক। তার খোঁজ পেতে এবার পিজির সেদিনের হামলার সময়কার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনল পুলিশ।

এ ব্যাপারে শুক্রবার রাতে এক বিবৃতিতে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন, পিজিতে নারী হত্যার তদন্তে  তিনটি বিশেষ দল গঠন করা হয়েছে। খুনীকে গ্রেফতারের জন্য সবরকম চেষ্টা চলছে।

মঙ্গলবার ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর কোরমঙ্গলাতে। মৃত তরুণীর নাম কৃতী কুমারী (২৪)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সেদিন পিজিতে পৌঁছে ওই তরুণীকে ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছিল এক অজ্ঞাতপরিচয় যুবক। তরুণীর সঙ্গীরা পুলিশে ফোন করার মুহূর্তেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত। 

পুলিশের প্রকাশিত সিসিটিভিতে দেখা যাচ্ছে, পিজির দরজায় কড়া নাড়ছে এক যুবক। দরজা খোলার পর কৃতী কুমারী নামে ওই তরুণীকে আক্রমণ করে অভিযুক্ত। পিছমোরা করে করিডর ধরে প্রীতিকে বারান্দার এক কোণে টেনে এনে তাঁর ঘাড়ে নৃশংসভাবে ছুরির কোপ মারা হয়। ছুরি দিয়ে আঘাত করা হয় বুকেও। 

সিসিটিভিতে দেখা যাচ্ছে, মেয়েটি প্রতিরোধের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তরুণীর চিৎকারে পিজির অন্যরা ছুটে আসে। এক তরুণীকে মোবাইলে পুলিশের নম্বরে ডায়াল করতেও দেখা যায়। এরপরই অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার জেরে পিজির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কী কারণে খুন, তাও এখনও স্পষ্ট নয়।


```