
শেষ আপডেট: 27 December 2023 17:02
দ্য ওয়াল ব্যুরো: রাতভর পার্টির পর বাড়ি ফেরার জন্য বেরিয়েছিলেন এক যুগল। তখনই রাস্তায় কয়েকজনের সঙ্গে তাঁদের বচসা বাঁধে। আচমকাই একটি গাড়ি যুগলের দিকে ধেয়ে আসে। তরুণীকে পিষে দিয়ে চলে যায় গাড়িটি। যার জেরে মৃত্যু হয় তাঁর। গুরুতর আহত হন তাঁর সঙ্গী। রাজস্থানের জয়পুরের এই ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার ভোরের দিকে জয়পুরের জওহরনগর পুলিশ স্টেশন এলাকায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, মৃত তরুণী মধ্য়প্রদেশের বাসিন্দা। যুগলের সঙ্গে যাদের বচসা বেঁধেছিল তারা সকলেই একে অপরের পরিচিত। তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ। কিন্তু ঠিক কী কারণে তাদের মধ্যে বচসা হয় তা পুলিশ খতিয়ে দেখছে।
दिल दहलाने वाला वाक़या!#जयपुर में एक युवती पर कार चढ़ाकर उसकी हत्या कर दी गई. घटना जवाहर सर्किल क्षेत्र के गिरधर मार्ग की है, युवती उमा सुथार अपने साथी राजकुमार जाट के साथ क्लब से पार्टी करके निकली थी, विवाद के बाद कार सवार मंगेश अरोरा ने कार बैक की फिर उमा को कुचलते निकल भागा,… pic.twitter.com/Z9RVuEh0l0
— Gyanendra Shukla (@gyanu999) December 27, 2023
ঘটনাটির সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ওই যুগলের সঙ্গে কয়েকজনের ঝামেলা হচ্ছে। অভিযুক্তরা ব্যাট নিয়ে যুগলের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর গাড়ি নিয়ে তাদের উপর দিয়ে চালিয়ে দেয়। । দ্রুত তরুণীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গীও।
চলন্ত গাড়ি যেভাবে ওই তরুণীকে পিষে দেয়, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শিউরে ওঠেন বহু মানুষ। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।