Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সকলের সামনে দিয়ে অপহরণ তরুণীকে! টেনে হিঁচড়ে বাইকে তুলে পালাল দুষ্কৃতীরা, ভিডিও ভাইরাল

এক যুবক জোর করে এক তরুণীকে টানতে টানতে নিয়ে আসে। তারপর টেনে হিঁচড়ে বাইকে তোলে সকলের চোখের সামনে দিয়েই। এরপর ওই যুবক নিজেও বাইকের পিছনে বসার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সেই অবস্থাতেই বাইক ছুটিয়ে দেয় প্রথম জন। 

সকলের সামনে দিয়ে অপহরণ তরুণীকে! টেনে হিঁচড়ে বাইকে তুলে পালাল দুষ্কৃতীরা, ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 20 November 2023 16:18

দ্য ওয়াল ব্যুরো: দিনের আলোয়  সকলের চোখের সামনে দিয়ে এক তরুণীকে অপহরণ করল দুই দুষ্কৃতী! সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। 

জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। একটি পেট্রল পাম্পের সামনে থেকে বাইকে করে দুই দুষ্কৃতী তুলে নিয়ে যায় তরুণীকে। পাম্পেরই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। তাতে দেখা গেছে, পাম্পে কয়েকজন তেল নিচ্ছেন। সেই সময় সেখানে অন্য একটি বাইক এসে দাঁড়ায়। তার আরোহীর মুখ কাপড়ে ঢাকা। 

সে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে, সেই সময় অন্য এক যুবক জোর করে এক তরুণীকে টানতে টানতে নিয়ে আসে। তারপর টেনে হিঁচড়ে বাইকে তোলে সকলের চোখের সামনে দিয়েই। এরপর ওই যুবক নিজেও বাইকের পিছনে বসার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সেই অবস্থাতেই বাইক ছুটিয়ে দেয় প্রথম জন। 

জানা গেছে, ১৯ বছরের অপহৃতা তরুণী ভিন্দ জেলার বাসিন্দা। তিনি কলা বিভাগের পড়ুয়া। সোমবার সকাল ৮.৩০ নাগাদ ওই এলাকায় একটি বাস থেকে নামেন তিনি। দীপাবলি উদযাপনের জন্য ভিন্দ গিয়েছিলেন তিনি, সেখান থেকেই ফিরছিলেন। পেট্রোল পাম্পের কাছে ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন তিনি। তখনই অপহরণ করা হয় তাঁকে। 

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁদের অনুমান, ওই দুই যুবক তরুণীর পূর্বপরিচিত। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। 

দেখুন সেই ভিডিও:


```