Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আর একবার', মহিলাকে গাড়ি চাপা দিয়ে মেরে 'উল্লাস' গুজরাতের যুবকের! আহত দুই শিশু-সহ চারজন

প্রত্যক্ষদর্শীরা জানান, কালো রঙের একটি গাড়ি দ্রুতগতি আসার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একাধিক মোটরসাইকেলে ধাক্কা মারে প্রথমে। তারপর ধাক্কা মারে কয়েকজন পথচারীকেও।

'আর একবার', মহিলাকে গাড়ি চাপা দিয়ে মেরে 'উল্লাস' গুজরাতের যুবকের! আহত দুই শিশু-সহ চারজন

অভিযুক্ত যুবক

শেষ আপডেট: 14 March 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো: এক মহিলাকে গাড়ি চাপা দিয়েও হুনশ ফেরেনি মদ্যপ যুবকের (Drunk Man)। ধাক্কা দিয়ে আরও কয়েকজনকে জখম করে 'উল্লাস'। চিৎকার করে গাড়ির চালক বলছেন, 'আরও একবার হয়ে যাক'। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। গুজরাতের ভদোদরা (Vadodara Gujarat) এলাকার এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার (Arrest) করা হয়েছে ইতিমধ্যেই।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে কারেলিবাগে। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এক যুবক। তাঁর গাড়ি ধাক্কা মারে সেখানে থাকা একাধিক গাড়িতে। পিষে দেন হেমালিবেন প্যাটেল নামে এক মহিলাকেও। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালো রঙের একটি গাড়ি দ্রুতগতি আসার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একাধিক মোটরসাইকেলে ধাক্কা মারে প্রথমে। তারপর ধাক্কা মারে কয়েকজন পথচারীকেও। দুই শিশু-সহ অন্তত চারজন আহত হন গাড়ির ধাক্কায়।

ভদোদরা পুলিশের জয়েন্ট কমিশনার লীনা প্যাটেল জানিয়েছেন, জেরায় অভিযুক্ত স্বীকার করেছেন যে তিনি নেশা করেছিলেন। তবে ঠিক কী জাতীয় মাদক খেয়েছিলেন ওই যুবক তা তদন্তসাপেক্ষ।


```