
সুনীল সাংওয়ান ও রাম রহিম
শেষ আপডেট: 5 September 2024 15:37
দ্য ওয়াল ব্যুরো: সুনারিয়া সংশোধানাগারের সুপার ছিলেন একসময়। ধর্ষণ ও খুনে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম তাঁর আমলেই ৬ বার প্য়ারোলে মুক্তি পেয়েছিলেন। এবার সেই সুনীল সাংওয়ানই নাকি হরিয়ানার বিজেপি প্রার্থী।
কংগ্রেস জমানায় সুনীলের বাবা সতপাল সাংওয়ান মন্ত্রী হয়েছিলেন। তিনিও মাস দুয়েক আগেই বিজেপিতে গেছেন। সুনীল যোগদেন সোমবার।
হরিয়ানা বিধানসভার ৯০ আসনে ভোট। ৫ অক্টোবর এক দফাতেই ভোট হবে। জানা যাচ্ছে ৬৭ জনের যে প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে তাতে থাকবে সুনীল সাংওয়ানের নাম। চরখি দাদরি আসন থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি।
সূত্রের খবর, চাকরি থেকে পদত্যাগের পর সুনীলকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে শেষ করে হরিয়ানার বিজেপি সরকার।
বিজেপির নীতি ও নরেন্দ্র মোদীর কাজে অনুপ্রাণিত হয়েই গেরুয়া শিবিরে যোগদানের সিদ্ধান্ত নেন সুনীল।
অন্যদিকে, গত মাসেই ২১ দিনের জন্য মুক্তি পান রাম রহিম। যা ছিল তার দশ নম্বর প্যারোলে মুক্তি।