
ওমর আবদুল্লা
শেষ আপডেট: 20 February 2025 13:34
দ্য ওয়াল ব্যুরো: “আর গাড়ি চালাব না।” দিল্লি মেট্রোতে সফরের পর এমনই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।
বুধবারই দিল্লি মেট্রো এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে চেপে পর্যটনমূলক অনুষ্ঠান SATTE-2025 অনুষ্ঠানে যোগ দিতে যান ওমর। মেট্রোয় সফরের সুন্দর অভিজ্ঞতা নিজের এক্স হ্যান্ডেলে শেয়ারও করেছেন তিনি।
এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আজ আমি SATTE 2025 অনুষ্ঠানে যোগ দিতে যশোভূমি যাওয়ার জন্য মেট্রো সফর করেছি। গাড়িতে যে রাস্তা যেতে সময় লাগে দেড় ঘণ্টারও বেশি সময়, জ্বালানিও খরচ হয় অনেক। সেখানে মাত্র ২৫ মিনিটেই মেট্রো চেপে পৌঁছে গিয়েছিলাম গন্তব্যে।” এরপরই তিনি লেখেন, আগামীদিনে আর যশোভূমিতে গাড়ি চালাচ্ছি না।
Today I took the @OfficialDMRC AirPort Express to get to Yashobhumi for the SATTE 2025 Tourism promotion event. 25 minutes in the train beats 1.5 hours in the car hands down & saves fuel & emissions. I’m not driving to Yashobhumi again. pic.twitter.com/PNrlpFXG6m
— Omar Abdullah (@OmarAbdullah) February 19, 2025
তবে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী এই প্রথম দিল্লি মেট্রোর প্রশংসা করেছেন এমনটা নয়। ২০১৮ সালেও দিল্লি মেট্রোর বিমানবন্দর এক্সপ্রেসে প্রথমবার সফর করে তিনি সেটিকে বিশ্বমানের পরিকাঠামো বলে উল্লেখ করেন এবং জানিয়েছিলেন এখনও পর্যন্ত টার্মিনাল ৩-এ যাওয়ার ‘সেরা উপায়’ বলেও জানিয়েছিলেন তিনি।
Having used the @DelhiMetro_ for the 1st time today & that too the Airport Express, it is a world class piece of infrastructure. By far the best way to get to T3 Delhi Airport. I’m a fan.
— Omar Abdullah (@OmarAbdullah) January 25, 2018
জানা গিয়েছে, বুধবার দক্ষিণ এশিয়ার ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওমর উপস্থিত সবাইকে জম্মু ও কাশ্মীর ঘুরে দেখার অনুরোধ জানান। তিনি মনে করিয়ে দেন, পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থেকে থাকে তা শুধুমাত্রই জম্মু ও কাশ্মীরে।