
ওমর আবদুল্লা।
শেষ আপডেট: 8 October 2024 14:26
দ্য ওয়াল ব্যুরো: জয়ী হলেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবারের ভোটে জম্মু ও কাশ্মীরের দুটি বিধানসভা থেকে লড়েছিলেন তিনি।
কমিশন সূত্রের দাবি, ইতিমধ্যে বদগাঁও আসনে জয়ী হয়েছেন তিনি। এগিয়ে রয়েছেন গান্ডেরওয়াল আসনেও।
জানা যাচ্ছে, বদগাঁওয়ে মোট ১৩রাউন্ড গণনা শেষ হয়েছে। শুরু থেকেই আসনে এগিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর কিছু পরেই তার জয়ের ব্যবধান জানা যাবে।
সূত্রের খবর, শুধু ওমর একা নন, জম্মু-কাশ্মীরে গণনার ট্রেন্ড বলছে, ৪২ টি আসনে এনসি এবং ৮টি আসনে তাদের শরিক দল কংগ্রেস এগিয়ে রয়েছে। ফলে এনসি-কংগ্রেসের মোট আসন সংখ্যা ইতিমধ্যে ম্যাজিক ফিগার ছাড়িয়ে গেছে।
৯০টি আসন বিশিষ্ট এই বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ৪৬টি আসন। ইতিমধ্যে জোট সেই সংখ্যা অতিক্রম করার পরই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ওমর আবদুল্লার নাম ঘোষণা করেছেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুখ আবদুল্লা।
গান্ডেরওয়াল আসনেও প্রায় সাত হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন প্রাক্তন মখ্যমন্ত্রী। দুটি আসন থেকেই জয়ী হলে পরে একটি আসন ছেড়ে দিতে হবে।