Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওমকে নমস্কার দিল্লির মুখ্যমন্ত্রীর, কন্যাসম রেখার হাতে আশীর্বাদী টাকা গুঁজে দিলেন নেতা

প্রবীণদের শ্রদ্ধা জানানোর পর স্নেহের বশে অনেকেই হাতে টাকা গুঁজে দেন। দিল্লির সদ্য মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও সেই স্নেহ থেকে বঞ্চিত হলেন না।

ওমকে নমস্কার দিল্লির মুখ্যমন্ত্রীর, কন্যাসম রেখার হাতে আশীর্বাদী টাকা গুঁজে দিলেন নেতা

রেখা গুপ্ত এবং ওম প্রকাশ ধনখড়

শেষ আপডেট: 20 February 2025 16:37

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির বড়দের সঙ্গে দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করা, ভারতীয় সংস্কৃতির এক অন্যতম রীতি। সনাতন হিন্দু ধর্মের নিজস্ব ঐতিহ্য ও বিশ্বাসের প্রতীকও বটে। প্রবীণদের শ্রদ্ধা জানানোর পর স্নেহের বশে অনেকেই হাতে টাকা গুঁজে দেন। দিল্লির সদ্য মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও সেই স্নেহ থেকে বঞ্চিত হলেন না।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা-সহ নতুন মন্ত্রিসভার সদস্যেরা শপথ নিয়েছেন। শালিমার বাগের বিধায়ককে শুভেচ্ছা জানিয়েছেন নেতা-মন্ত্রীরা। যাঁদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ওম প্রকাশ ধনখড়। 

সকলের শুভেচ্ছা, অভিনন্দনের ভিড়ে রেখার প্রতি ধনখড়ের স্নেহ ব্যাতিক্রমী। একথা বলার কারণ, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে রেখা গুপ্ত হাত জোড় করে প্রণাম করছেন ধনখড়কে। তিনিও আশীর্বাদ করে হলদে জহর কোটের থেকে টাকা বের করে কন্যাসম মুখ্যমন্ত্রীর হাতে গুঁজে দেন।

সেই ভিডিও দেখে কেউ কেউ বলছেন, এই হল ভারতীয় ঐতিহ্য। সংস্কৃতি। বস্তুত, ওম প্রকাশ ধনখড়কে মুখ্যমন্ত্রীর পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। 

দিল্লির মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে বুধবার সকালে বিজেপির সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চ 'সংসদীয় বোর্ডের' বৈঠক হয়। তবে ওই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে নরেন্দ্র মোদী-অমিত শাহের দল কিছুই জানায়নি। সেখানে 'কেন্দ্রীয় পর্যবেক্ষক' হিসাবে রবিশঙ্কর প্রসাদ এবং ওমপ্রকাশ ধনখড়ের নাম ঘোষিত হয়। সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠকে নবনির্বাচিত বিধায়কদের সামনে আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করেন দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক। 


```