Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জ্যোতিরাদিত্য 'লেডি কিলার', অনুচিত কাজ বলে কল্যাণের নিন্দায় লোকসভা স্পিকার

ওম বিড়লা বলেন, এ ধরনের মন্তব্য সভার মর্যাদাহানি করে।

জ্যোতিরাদিত্য 'লেডি কিলার', অনুচিত কাজ বলে কল্যাণের নিন্দায় লোকসভা স্পিকার

কোনও জাতি, সমাজ, লিঙ্গবৈষম্যজনক মন্তব্য সদস্যদের মুখে মানায় না।

শেষ আপডেট: 12 December 2024 14:11

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বুধবার 'লেডি কিলার' বলায়, তৃণমূল কংগ্রেস এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁর তীব্র নিন্দা করলেন লোকসভা স্পিকার ওম বিড়লা। এদিন তিনি বলেন, আগেরদিনের ঘটনা খুবই নিন্দাজনক। সভার মধ্যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা উচিত কাজ নয়। বিশেষত কোনও জাতি, সমাজ, লিঙ্গবৈষম্যজনক মন্তব্য সদস্যদের মুখে মানায় না। এটা অনুচিত কাজ।

ওম বিড়লা এদিন আরও বলেন, এ ধরনের মন্তব্য সভার মর্যাদাহানি করে। সদস্যদের তিনি অনুরোধ করেন, ভবিষ্যতে যেন তাঁরা বক্তব্য বলার সময় এ ধরনের ব্যক্তিগত আক্রমণ না করেন। স্পিকার সভাকে জানান, তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর কাজের জন্য সভায় এবং লিখিত দুভাবে ক্ষমা চেয়েছেন।

এখানে বলা যায়, গতকাল, বুধবার লোকসভার ভিতরেই বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে 'লেডি কিলার' বলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই তুলকালাম বাধে সংসদে। চলতি শীত অধিবেশনে নজিরবিহীনভাবে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পর এদিন বহু বিতর্কিত মন্তব্যের নায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায় জ্যোতিরাদিত্যকে লেডি কিলার বলায় তৃণমূল এমপি-র সদস্যপদ খারিজের দাবি তুলেছিলেন ট্রেজারি বেঞ্চের মহিলা সদস্যরা।

কল্যাণ জ্যোতিরাদিত্যকে উদ্দেশ করে বলেছিলেন, আপনি খুব সুদর্শন পুরুষ। কিন্তু, আপনি একজন খলনায়ক। এতেও থেমে থাকেননি শ্রীরামপুরের লোকসভা সদস্য। তিনি সিন্ধিয়াকে লক্ষ্য করে বলেন, আপনি একজন লেডি কিলার। এরপরেই লোকসভায় হইচই বেধে যায়। কল্যাণের বক্তব্য, সিন্ধিয়া তাঁর পরিবারের মহারাজা হতেই পারেন। তাই বলে তিনি অন্য সকলকে নিচু ভাবতে পারেন না।

এর জবাবে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাধবরাও-পুত্র জ্যোতিরাদিত্য বলেন, আপনি ব্যক্তিগত আক্রমণ করছেন সভায়। আমার নাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আপনি যদি আমার পরিবারের বিরুদ্ধে বাজে কথা বলেন, তাহলে আমি মোটেই সহ্য করব না। কেউ তা করতে পারে না। তখন সভায় হট্টগোল দেখে বেগতিক বুঝে কল্যাণ সকলের সামনে ক্ষমা চেয়ে নেন। কিন্তু, দৃশ্যত রেগে যাওয়া সিন্ধিয়া তাঁকে ক্ষমা করতে অস্বীকার করেন।

তৃণমূল এমপি তখন বলেন, সিন্ধিয়ার মনে দুঃখ দেওয়া বা তাঁকে অপমান করা আমার উদ্দেশ্য ছিল না। আমি দুঃখিত, ক্ষমাপ্রার্থী। তখন কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া উঠে দাঁড়িয়ে বলেন, আমরা সবাই এসেছি দেশ গঠনের কাজে। আপনি আমার বা আমাদের নীতিগত সমালোচনা করতেই পারেন। কিন্তু, ব্যক্তি আক্রমণ করা আপনার উচিত হয়নি। এখানে যাঁরা এসেছেন, তাঁদের প্রত্যেকের আত্মসম্মান আছে। আমি দুঃখিত, আপনার ক্ষমা চাওয়া গ্রহণ করতে পারছি না।

সিন্ধিয়া আরও বলেন, উনি দেশের তামাম মহিলাদের অপমান করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও কিছু বলতে উঠলে হট্টগোলের জন্য লোকসভা সভা ভন্ডুল হয়ে যায়। যদিও কল্যাণের এই বক্তব্য নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় মহিলা এমপিদের মধ্যে। বিজেপির মহিলা সাংসদরা সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর কাছে কল্যাণের নামে নালিশ করেন। তাঁদের অভিযোগ, তৃণমূল নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। যা সংসদীয় রীতি-বিরুদ্ধ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চলতি অধিবেশনের বাকি দিনগুলির জন্য বরখাস্তের দাবি জানান তাঁরা।


```