Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কথা রাখলেন ওম বিড়লা, পুলওয়ামা শহিদের মেয়ের বিয়েতে পালন করলেন দায়িত্ব, 'কনের মামা' বলে কথা

শুক্রবার রাজস্থানের কোটার সাঙ্গোদ গ্রামে রীনার বিয়েতে পৌঁছন তিনি। কোটা তাঁর লোকসভা কেন্দ্রও বটে। সেখানে কনের মায়ের ভাইয়ের ভূমিকায় হিন্দু রীতি ‘ভাত’ বা ‘মাইরা’ পালন করেন।

কথা রাখলেন ওম বিড়লা, পুলওয়ামা শহিদের মেয়ের বিয়েতে পালন করলেন দায়িত্ব, 'কনের মামা' বলে কথা

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 13 April 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামায় শহিদ হন জওয়ান। সেসময় তাঁর কিশোরী মেয়ে ও স্ত্রীর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ঘটনার ছয় বছর পর কথা রাখলেন তিনি। দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন শহিদ হেমরাজের মেয়ে রীনা মীনার। মামার ভূমিকা পালন করার পাশাপাশি গোটা বিয়ের অনুষ্ঠানে তদারকিও করেন তিনি। 

শুক্রবার রাজস্থানের কোটার সাঙ্গোদ গ্রামে রীনার বিয়েতে পৌঁছন তিনি। কোটা তাঁর লোকসভা কেন্দ্রও বটে। সেখানে কনের মায়ের ভাইয়ের ভূমিকায় হিন্দু রীতি ‘ভাত’ বা ‘মাইরা’ পালন করেন। আপাতত ভালবাসা, আশীর্বাদ ও প্রশংসা কুড়োচ্ছেন সকলের। তাঁর সঙ্গে এদিন বিয়েতে উপস্থিত হয়েছিলেন রাজস্থানের বিদ্যুৎ মন্ত্রী হীরালাল নাগরও।

২৫ বছর বয়সি রীনা মীনার বাবা হেমরাজ ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর আত্মঘাতী হামলায় শহিদ হন। হিন্দু বিয়ের ঐতিহ্য অনুযায়ী, ‘ভাত’ বা ‘মাইরা’ হল এমন একটি রীতি, যেখানে ভাই তাঁর বোনের মেয়ের বিয়েতে উপহার ও আশীর্বাদ নিয়ে উপস্থিত হন। এই রীতিতেই শহিদের স্ত্রী মধুবালার ভাই হয়ে উপস্থিত হন ওম বিড়লা। তিনি এবং হীরালাল নাগর মধুবালাকে উপহারস্বরূপ একটি ওড়নি এবং অন্যান্য সামগ্রী তুলে দেন। মধুবালাও ভাইয়ের মর্যাদা দিয়ে তাঁদের কপালে তিলক দেন ও আরতি করেন।

মধুবালার ভাইয়ের মতোই সমস্ত সামাজিক দায়িত্ব পালন করেন লোকসভার স্পিকার। প্রতিটি আচার-অনুষ্ঠানে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। জানান, শহিদ হেমরাজের আত্মত্যাগ দেশের গর্ব, তাঁর পরিবারের পাশে থাকাটা কর্তব্য ও ভালবাসার জায়গা থেকেই আসে।

শুধু এই অনুষ্ঠানই নয়, গত কয়েক বছর ধরে প্রতিটি রাখী পূর্ণিমায় ওম বিড়লা হেমরাজের পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। পরিবারটির সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে এইভাবে।


```