Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'সহকর্মী দুর্গন্ধ ছড়ান, অসুস্থ হয়ে পড়ছি!' ম্যানেজারকে নালিশ কর্মচারীদের, ভাইরাল ইমেল

বিমল বেহরা নামে এক সহকর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

'সহকর্মী দুর্গন্ধ ছড়ান, অসুস্থ হয়ে পড়ছি!' ম্যানেজারকে নালিশ কর্মচারীদের, ভাইরাল ইমেল

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 17 December 2024 23:49

দ্য ওয়াল ব্যুরো: এভাবে আর অফিস করা যাচ্ছে না। সহকর্মীর বিরুদ্ধে লাগাতার কুকর্মের অভিযোগ তুলে ম্যানেজারকে ইমেলও পাঠানো হয়। তবুও বদলায়নি পরিস্থিতি। কগনিজেন্টের একটি ইমেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা সামনে আসতে রীতিমতো হাসিঠাট্টা শুরু হয়েছে। 

কী লেখা আছে ইমেলে?

জানা গেছে ইমেলটি বেশ পুরনো। ২০১৭ সালে সংস্থার কর্মীরা বিমল বেহরা নামে এক সহকর্মীর বিরুদ্ধে অফিসে বসে লাগাতার বাতকর্ম করার অভিযোগ তুলেছেন। ইমেলে পরিষ্কার লেখা হয়েছে, এভাবে আর কাজ যাচ্ছে না। অফিসে বসেই কাজের পরিবেশ নষ্ট করেছেন ওই কর্মী। তাঁর বাতকর্মের গন্ধে মাথাখারাপ হওয়ার জোগাড়। বারবার বললেও সে বিষয় কানেই নেননি বিমল। 

শেষমেশ এইচ আর ডিপার্টমেন্টে সোজা ইমেল ঢুকে সহকর্মীর বিরুদ্ধে ইমেল ঠুকে দেন অনান্য কর্মীরা। অভিযোগ করেন, বিমলের বাতকর্মের কারণে এক কর্মী নাকি প্রায় মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন। গন্ধে তাঁর প্রবল শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। এমনকি অ্যাসমায় আক্রান্ত হয়ে পড়েন তিনি।

ভাইরাল হওয়া ইমেল

স্বাভাবিকভাবেই ইমেলের স্ক্রিনশট ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় হাসিঠাট্টা শুরু হয়ে যায়। নেটাগরিকদের এমন ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। একজন লেখেন, ‘পুরোটাই মিথ্যা, সবটা কোম্পানির সাজানো।’ আরেকজন লিখেছেন, ‘বিমল বেহরা নামে কোনও কর্মীই কগনিজেন্টে কাজ করেন না। লিঙ্কডিন থেকে সেই তথ্য জানা গেছে। সবটাই খবরে আসার জন্য ভাঁওতাবাজি।’

একজন আবার মজা করে লিখেছেন, ‘অত্যন্ত খারাপ অবস্থা। আপনি চেষ্টা করুন আলু এবং ডাল কম খাওয়ার।’ আরেকজন লিখেছেন, ‘এটা জাতীয় সমস্যা। এটা নিয়ে এত আলোচনার কী আছে।’

তবে যাই হোক অফিসে বসে বাতকর্ম করায় এতবড় সমস্যা যে তৈরি হতে পারে তা অনেকেই বিশ্বাস করতে পারছেন না। যদিও সোশ্যাল মিডিয়ায় ইমেল ছড়িয়ে পড়তেই বেশ ঠাট্টায় মেতেছেন নেটাগরিকরা। তবে কর্মক্ষেত্রে নিজেদের প্রোমোশনের জন্য অনেকেই নানা ভুয়ো খবর সামনে আনে। যদিও ইমেলের সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। তবে নিজেদের ভাবমূর্তি তুলে ধরতে সহকর্মীর বাতকর্মের বিষয়টি সামনে না আনলেই ভাল হত বলে মত অনেকের।


```