Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

গাড়ির বাম্পারে সামান্য ধাক্কা, ক্যাব ড্রাইভারকে তুলে আছাড় মারল অডির মালিক

ওই অডি মালিকের ব্যবহারে নিন্দায় সরব হয়েছেন মানুষ।

গাড়ির বাম্পারে সামান্য ধাক্কা, ক্যাব ড্রাইভারকে তুলে আছাড় মারল অডির মালিক

ঘটনার সময়ের ছবি

শেষ আপডেট: 31 August 2024 12:08

দ্য ওয়াল ব্যুরো: অডি গাড়ির পেছনের বাম্পারে ওলা ক্যাবের সামান্য ধাক্কা। গাড়ি থেকে নেমে ক্যাব ড্রাইভারকে তুলে আছাড় দিলেন বিলাসবহুল গাড়ির মালিক। মারলেন চড়ও। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

মুম্বইয়ে ঘটনাটি ঘটেছে ১৮ অগস্ট রাত ১১টার কিছু পরে। একটি হোটেলের সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা ধরা পড়েছে। যা দেখে ওই অডি মালিকের ব্যবহারে নিন্দায় সরব হয়েছেন মানুষ। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হটেলের সামনে সাদা রঙের একটি অডি গাড়ি ঢুকছে। তার ঠিক পেছনেই অদূরে একটি ওলা ক্যাব। অডি গাড়িটি থেমে গেলে পেছনের ওই ক্যাব এসে সামান্য ধাক্কা মারে বিলাসবহুল গাড়ির পেছনের বাম্পারে। মুহূর্তে ক্ষিপ্ত অডির মালিক ঋষভ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী অন্তরা ঘোষ গাড়ি থেকে নামলেন। দেখলেন গাড়ির কতটা ক্ষতি হয়েছে। তার পরই এগিয়ে গেলেন ক্যাব চালক কায়ামুদ্দিনের দিকে। ততক্ষণে আসন ছেড়ে নেমে এসেছেন ক্যাব চালক। আর তখনই ঋষভ সপাটে চড় মারেন ক্যাব চালককে। শুধু তাই নয়, কলার ধরে তুলে আছাড় মেরে মাটিতেও ফেলে দেন। তারপর চলে লাথি। 

সংবাদসংস্থা সূত্রে খবর আহত কায়ামুদ্দিন আনসারিকে কাছের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর বয়ান রেকর্ড করে অভিযুক্ত ঋষভ এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।


```