Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর মুখে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! কলকাতায় মিলবে কত টাকায়?

মঙ্গলবার মাস শুরুর প্রথম দিনেই নয়া দামের তালিকা সামনে এসেছে। সেখানে চোখ রাখলেই দেখা যাচ্ছে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪৮.৫০ টাকা বেড়েছে।

পুজোর মুখে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! কলকাতায় মিলবে কত টাকায়?

ফাইল ছবি

শেষ আপডেট: 1 October 2024 19:23

দ্য ওয়াল ব্যুরো: প্রতি মাসেই লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। উৎসবের মরসুমেও তা থেকে নিস্তার মিলল না। মঙ্গলবার অক্টোবর মাসের প্রথম দিনেই ফের বাড়ল দাম। তবে গৃহস্থালির নয়, দাম বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের।

মঙ্গলবার মাস শুরুর প্রথম দিনেই নয়া দামের তালিকা সামনে এসেছে। সেখানে চোখ রাখলেই দেখা যাচ্ছে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪৮.৫০ টাকা বেড়েছে। এছাড়া ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ১২ টাকা বাড়ানো হয়েছে।

সেপ্টেম্বরের প্রথম দিনেই ৩৯ টাকা দাম বেড়েছিল বাণিজ্যিক এলপিজি গ্যাসের। তবে গৃহস্থালির জন্য ব্যবহার করা এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়নি। ১৪ কেজি সিলিন্ডার মিলবে ৮০০ টাকাতেই। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের নয়া দাম ১৮৫০.৫০ টাকা হয়েছে। সেপ্টেম্বরে যার দাম ছিল ১৮০২.৫০ টাকা।

প্রতি মাসের শুরুতেই তেল বিপণন সংস্থাগুলি রান্নার গ্যাসের দাম ঘোষণা করে। বাজারের পরিস্থিতি বুঝেই দামের ওঠাপড়া লেগে থাকে।

উৎসবের মরসুমে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়তেই মাথায় হাত হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের। সবমিলিয়ে গত তিন মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ৯৪ টাকা বেড়েছে।    


```