ফাইল ছবি
শেষ আপডেট: 1 April 2025 12:08
দ্য ওয়াল ব্যুরো: এপ্রিল (April) মাসের প্রথম দিনেই সুখবর। এবার একধাক্কায় ৪১ টাকা কমে গেল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG Cylinder) দাম। মঙ্গলবার অর্থাৎ ১লা এপ্রিল থেকেই সংশোধিত নয়া দাম কার্যকর হয়েছে।
তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে রাজধানী শহর দিল্লি তো বটেই দেশের সর্বত্রই এই দাম কমানো হয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসে ৭ টাকা কমানো হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম।
তবে বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের দামে কোনও হেরফের ঘটেনি। বাড়িতে ব্যবহার করা হয় এমন গ্যাসের দাম আগে যা ছিল এখনও সেটাই থাকছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এপ্রিল মাসের প্রথমেই রান্নার গ্যাসের দাম কমায় স্বস্তিতে ব্যবসায়ীরা। বিশেষত যারা হোটেল, রেস্তোরাঁ চালান তাঁদের জন্য রীতিমতো সুখবর।
প্রতি মাসে বিশ্ববাজারে জ্বালানীর দামের উপর ভিত্তি করে সিলিন্ডারের দামের পরিবর্তন হয়। বিভিন্ন রাজ্যে দামও হয় ভিন্ন। স্থানীয় ট্যাক্স ও ট্রান্সপোর্ট খরচের উপর নির্ভর করে সেই দাম ঠিক করা হয়।
এক নজরে দেখে নেওয়া যাক বানিজ্যিক গ্যাসের কোথায় কত দাম হল?
দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১,৭৬২ টাকা। কমেছে ৪১ টাকা
কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১৮৬৮.৫০ টাকা। কমেছে ৪৪ টাকা ৫০ পয়সা
মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নয়া দাম ১৭১৩.৫০ টাকা। কমেছে ৪২ টাকা
চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯২১.৫০ টাকা। কমেছে ৪৩.৫০ টাকা
বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম
দিল্লিতে- ৮০৩ টাকা
কলকাতা - ৮২৯ টাকা
মুম্বই - ৮০২.৫০ টাকা
চেন্নাই - ৮১৮.৫০ টাকা
এর আগে গত বছরের একেবারে শেষ দিকে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল ৬২ টাকা। তারপর থেকে অবশ্য একাধিকবার দাম কমেছে।