Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ওড়িশায় দানার তাণ্ডবের মধ্যেই পৃথিবীর আলো দেখল ১৬০০ শিশু

আগে ভাগেই বিপদ আঁচ করতে পেরে লক্ষ লক্ষ মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদে জায়গায় আশ্রয় দেওয়া হয়। যাঁদের মধ্যে ছিলেন সাড়ে ৪ হাজার প্রসূতি।

ওড়িশায় দানার তাণ্ডবের মধ্যেই পৃথিবীর আলো দেখল ১৬০০ শিশু

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 October 2024 16:16

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'দানা' তখন উপকূলে আছড়ে পড়েছে। তার তাণ্ডবের মাঝেই ওড়িশার বিভিন্ন ত্রাণ শিবিরে ভূমিষ্ঠ হল ১৬০০ শিশু। এমনই সুখবর দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। সে রাজ্যের প্রশাসন সূত্রে খবর সদ্যোজাতরা সবাই সুস্থ রয়েছে। 

বৃহস্পতিবার মাঝ রাত থেকে ঘূর্ণিঝড় 'দানা'র ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। ওড়িশার উপকূলবর্তী অঞ্চল বিপর্যস্ত হয়ে গিয়েছে এই 'দানা'র প্রভাবে। অসংখ্য গাছ ভেঙে পড়ার খবর এসছে। উড়ে গিয়েছে বহু বাড়ির চাল। বিস্তীর্ণ এলাকা তুমুল বৃষ্টিতে জলমগ্ন। আগে ভাগেই বিপদ আঁচ করতে পেরে লক্ষ লক্ষ মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদে জায়গায় আশ্রয় দেওয়া হয়। যাঁদের মধ্যে ছিলেন সাড়ে ৪ হাজার প্রসূতি।

ঝড়ের রাতেই ওড়িশার রিলিফ ক্যাম্পগুলিতে জন্ম হয়েছে ১৬০০ শিশুর। 'দানা'র দাপটে কারও প্রাণহানি হয়নি বলেও জানান সে রাজ্যের মুখ্যমন্ত্রী। মোট ৮ হাজার ৩২২টি সাইক্লোন সেন্টারে আশ্রয়ের বন্দোবস্ত করা হয় সরকারের তরফে। গোটা প্রস্তুতির উপর নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

প্রসঙ্গত, 'দানা'র দাপটের সময়ে এমনই এক অন্তঃসত্ত্বার প্রসব বেদনা ওঠে। খবর পেয়ে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সদস্যরা দুর্যোগ উপেক্ষা করেই ওই মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তিও নেওয়া হয়। 

পরে চিকিৎসকরা জানান পুত্রসন্তানের জন্ম দিয়েছেন মহিলা। মা-সন্তান দু'জনেই সুস্থ। 'দানা'র তাণ্ডবের মধ্যেই সন্তানের জন্ম হওয়ায় দম্পতি তাঁদের নবজাতকের নাম রাখলেন 'দানা'। 


```