Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঘূর্ণিঝড়ের তাণ্ডবের মধ্যেই মায়ের কোল আলো করে এল সন্তান, নবজাতকের নাম রাখা হল 'দানা'

বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া ১৬০০ জন প্রসূতি সন্তানের জন্ম দিয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবের মধ্যেই মায়ের কোল আলো করে এল সন্তান, নবজাতকের নাম রাখা হল 'দানা'

'দানা'র সঙ্গে তার বাবা-মা

শেষ আপডেট: 25 October 2024 16:33

দ্য প্যাল ব্যুরো: ‘দানা’র দাপটে তখন তুমুল ঝড়-বৃষ্টি চলছে বাইরে। সেই সময় ওড়িশার আশ্রয়শিবিরে এক প্রসূতির হঠাৎ প্রসব বেদনা শুরু হয়। খবর পেয়ে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সদস্যরা দুর্যোগ উপেক্ষা করেই ওই মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তিও নেওয়া হয়। 

পরে চিকিৎসকরা জানান পুত্রসন্তানের জন্ম দিয়েছেন মহিলা। মা-সন্তান দু'জনেই সুস্থ। 'দানা'র তাণ্ডবের মধ্যেই সন্তানের জন্ম হওয়ায় দম্পতি তাঁদের নবজাতকের নাম রাখলেন 'দানা'। 

তুমুল বৃষ্টি এবং ঝড়ের মধ্যে যেভাবে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী মহিলাকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন, সেই প্রসঙ্গ উল্লেখ করে তাঁর স্বামী এবং পরিবারের অন্য সদস্যরা ধন্যবাদ জানিয়েছেন। 

বৃহস্পতিবার মাঝরাতে আচমকাই প্রসব বেদনা শুরু হয় মহিলার। ততক্ষণে 'দানা' ওড়িশার স্থলভাগে আছড়ে পড়েছে। প্রসব বেদনার খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী আশ্রয় শিবিরে পৌঁছয়। তারপর দ্রুত আঞ্চলিক হাসপাতালে মহিলাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। 

প্রসঙ্গত ওড়িশার উপকূলবর্তী জেলাগুলি থেকে অন্তত ৬ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যাঁদের মধ্যে ৬০০০ জন প্রস্তুতি ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া ১৬০০ জন প্রসূতি সন্তানের জন্ম দিয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।


```