Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লক্ষ্মীর মন মজাতে জগন্নাথের রসগোল্লা উপহার, পুরীসহ ওড়িশায় পালিত রসগোল্লা দিবস

লক্ষ্মীদেবী সদর দরজায় তালা দিয়ে রাখেন।

লক্ষ্মীর মন মজাতে জগন্নাথের রসগোল্লা উপহার, পুরীসহ ওড়িশায় পালিত রসগোল্লা দিবস

ফাইল ছবি

শেষ আপডেট: 19 July 2024 18:17

দ্য ওয়াল ব্যুরো: পুরীর জগন্নাথদেবের 'নীলাদ্রি বিজে' বা রথযাত্রার শেষে শ্রীমন্দিরে পুনঃপ্রবেশের দিন উৎসাহভরে ওড়িশায় পালিত হল রসগোল্লা দিবস। রসগোল্লার আবিষ্কার নিয়ে বাংলা-ওড়িশা দুই রাজ্যই কলার উঁচু করলেও রসে টইটম্বুর এই মনমজানো ছানার গোল্লাটির জন্ম কলকেতেতেই। যদিও ২০১৯ সালে রসগোল্লার জন্মস্থল হিসেবে জিআই সম্মান জোটে ওড়িশার কপালেই।

যদিও ওড়িশার কথিত আছে, রথযাত্রায় মা লক্ষ্মীকে মাসির বাড়িতে না নিয়ে যাওয়ার জন্য তিনি অভিমান করেন। রথ শেষে যখন জগন্নাথ ফিরে আসেন, তখন লক্ষ্মীদেবী সদর দরজায় তালা দিয়ে রাখেন। অগত্যা বাইরে রথেই দিন কাটাতে হয় প্রভুকে।

অবশেষে এই রসগোল্লা দিয়েই লক্ষ্মীর মন মজান জগন্নাথ। দিনটিকে ওড়িশায় নীলাদ্রি বিজে উৎসব বলা হয়। ২০১৫ সালের ৩০ জুলাই থেকে ওড়িশাবাসী এই পবিত্র দিনটিকে রসগোল্লা দিবস হিসেবে পালন করে আসছে। এইদিন মন্দিরে ঢোকার আগে জগন্নাথকে রসগোল্লা ভোগ দেওয়া হয়।

গবেষক অসিত মহান্তি বলেন, রসগোল্লার জন্ম পুরীর জগন্নাথ মন্দিরে। ক্ষীরমোহন নামে। পরে বিবর্তনের মাধ্যমে এটা 'পহলা রসাগোলা' হয়। মন্দিরে লক্ষ্মীদেবীকে এই দিয়েই ভোগ দেওয়া হয়। ঐতিহাসিক দিক দিয়ে ওড়িশায় রসগোল্লার নাম আসে ১৫ শতকে বলরাম দাস রচিত ওড়িয়া রামায়ণে।

দিনটিকে স্মরণে রাখতে প্রখ্যাত বালু-শিল্পী সুদর্শন পট্টনায়ক একটি বালু শিল্প এদিন সকালে এক্স পোস্টে আপলোড করেছেন। সেখানে জয় জগন্নাথ লিখে এই পবিত্র নীলাদ্রি বিজে এবং রসগোল্লা দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে পুরীর মন্দিরের রত্নভাণ্ডারের দরজা খোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন শিল্পী। দুটি শিল্পকৃতিই আজ, শুক্রবার পোস্ট করেছেন সুদর্শন পট্টনায়ক।


```