Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাস চালাতে চালাতেই হৃদরোগে আক্রান্ত চালক, মৃত্যুর আগে প্রাণ বাঁচিয়ে গেলেন ৪৮ জন যাত্রীর!

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলেও ওই চালক যাত্রীদের কাছে 'হিরো' হয়ে গেলেন!

বাস চালাতে চালাতেই হৃদরোগে আক্রান্ত চালক, মৃত্যুর আগে প্রাণ বাঁচিয়ে গেলেন ৪৮ জন যাত্রীর!

শেষ আপডেট: 29 October 2023 11:11

দ্য ওয়াল ব্যুরো: হাইওয়ে ধরে রাতের অন্ধকারে দ্রুত গতিতে ছুটছিল বাসটি। বাসের মধ্যে ছিলেন ৪৮ জন যাত্রী। যাত্রীদের মধ্যে অনেকেই ঘুমে আচ্ছন্ন। বাস চালাতে চালাতেই হৃদরোগে আক্রান্ত হন চালক। বুকে অসম্ভব ব্যথা অনুভব করেন। সে সময় তাঁর হাতে ছিল প্রায় ৫০ জনের জীবন। চালক যখন বুঝতে পারেন তাঁর পক্ষে আর বাস চালানো সম্ভব হবে না, তখন রাস্তার পাশে এক পাঁচিলে ধাক্কা মারে বাসটি থামিয়ে দেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলেও ওই চালক যাত্রীদের কাছে 'হিরো' হয়ে গেলেন!

জানা গেছে, শুক্রবার রাতে ভুবনেশ্বরের দিকে ছুটছিল বাসটি। ৪৮ জন যাত্রীকে নিজের গন্তব্যে পৌঁছে দেওয়াই উদ্দেশ্য ছিল চালকের। কিন্তু মাঝপথে আচমকাই ঘটে যায় দুর্ঘটনা। বাসটি যখন কানধামাল জেলার পাবুরিয়া গ্রামে কাছে পৌঁছয় তখন বুকে ব্যথা অনুভব করেন সানা প্রধান নামে ওই বাস চালক।

সানা বুঝতে পারেন, এভাবে বাস চালালে মাঝরাস্তাতেই বড়সড় বিপদ ঘটে যাবে। নিজের উপস্থিত বুদ্ধি লাগিয়ে বাসটিকে রাস্তার ধারে একটি দেওয়ালে গিয়ে ধাক্কা মারেন। তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন সানা।

বাস চালকের মৃত্যু হলেও যাত্রীদের বড়সড় কোনও বিপদ হয়নি। কোনও হতাহতের খবর মেলেনি। কয়েকজন যাত্রী সামান্য চোট পেয়েছেন মাত্র। বাস চালকের এই কীর্তি যথেষ্ট প্রশংসা পেয়েছে। তাঁর দেহ পুলিশ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে।


```