Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুপ্রিম কোর্টের মঙ্গলবারের শুনানি তালিকা থেকে বাদ ওবিসি শংসাপত্র বাতিলের মামলা

সরকারি চাকরিতে ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু করেছিল রাজ্য। যা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।

সুপ্রিম কোর্টের মঙ্গলবারের শুনানি তালিকা থেকে বাদ ওবিসি শংসাপত্র বাতিলের মামলা

সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 18 February 2025 08:47

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারও ওবিসি শংসাপত্র বাতিলের মামলা হচ্ছে না সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের শুনানি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মামলা। সোমবার অতিরিক্ত তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে মামলাটি তালিকা থেকে মুছে দেওয়া হল। কিন্তু কী কারণে এই সিদ্ধান্ত তা স্পষ্ট করা হয়নি।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ১২ লক্ষ ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রইল আপাতত। সূত্রের খবর, মার্চ মাসে মামলার শুনানি হতে পারে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ গত ২২ মে  ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

মামলা আদালতে বিচারাধীন থাকার কারণে রাজ্যের কয়েক লক্ষ তরুণ তরুণীর চাকরি আটকে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজ বাজারের সরকারি পরিষেবা অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, "যারা ওবিসিতে আছেন, তাদের একটু কষ্ট হচ্ছে। কোর্টের একটা রায়ে সব আটকে গেছে। মনে রাখবেন, আমরা কিন্তু থেমে নেই। সুপ্রিম কোর্টে আমরা বড় বড় আইনজীবী দিচ্ছি। কারণ, কোর্টের এই রায়টা বেরোনোর পর আমাদের অনেক চাকরি আটকে গেছে। যতক্ষণ এগুলো না হচ্ছে আমি চাকরি দিতে পারছি না।"

সরকারি চাকরিতে ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু করেছিল রাজ্য। যা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলায় রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে হাইকোর্ট জানিয়েছিল, 'ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না'। 


```