Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরাখণ্ডে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নার্সকে ধর্ষণ

পুলিশ জানিয়েছে, প্রমাণ লোপাটের উদ্দেশ্য নার্সের মাথা থেঁতলে দেয় অভিযুক্ত। জঙ্গল ঘেরা এক নির্জন রাস্তার ধারে নার্সের দেহ ফেলে দেয় অভিযুক্ত।

উত্তরাখণ্ডে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নার্সকে ধর্ষণ

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 16 August 2024 08:34

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে এক নার্সকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করা হয়েছে। ঘটনাটি রাজ্যের উধম সিং নগর জেলার। 

পুলিশ তদন্তে নেমে এক ব্যক্তিকে উত্তর প্রদেশের বেরলি থেকে গ্রেফতার করেছে। নার্সের দেহ মেলে উত্তর প্রদেশেরই রামপুর থেকে। 

পুলিশ জানিয়েছে, প্রমাণ লোপাটের উদ্দেশ্য নার্সের মাথা থেঁতলে দেয় অভিযুক্ত। জঙ্গল ঘেরা এক নির্জন রাস্তার ধারে নার্সের দেহ ফেলে দেয় অভিযুক্ত।

পুলিশ সুত্রে জানানো হয়েছে, ঘটনাটি গত মাসের ৩০ তারিখের। ওই দিন নিহত নার্সের বোন স্থানীয় থানায় দিদি নিখোঁজ বলে ডায়েরি করেন। পুলিশ নার্সের কর্মস্থল থেকে বাড়ি ফেরার রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। অনেল চেষ্টার পর অভিযুক্তকে উত্তর প্রদেশের বেরেলি থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা সম্ভব হয়। সে পেশায় দিনমজুর। 

পুলিশ বোঝার চেষ্টা করছে, ধৃতের সঙ্গে আরও কেউ ছিল কিনা। মনে করা হচ্ছে, কোনও গোপন জায়গায় আটকে রেখে ধর্ষণের পর খুন করা হয় ওই নার্সকে।


```