Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, এক সপ্তাহের মধ্যেই ফের ভর্তি হলেন হাসপাতালে, কী হয়েছে বর্ষীয়ান নেতার?

দীর্ঘদিন ধরেই একাধিক বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন এই বর্ষীয়ান নেতা। বাড়িতে থাকলেও নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণেই ছিলেন। 

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, এক সপ্তাহের মধ্যেই ফের ভর্তি হলেন হাসপাতালে, কী হয়েছে বর্ষীয়ান নেতার?

অসুস্থ শরদ পাওয়ার

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 February 2026 12:35

দ্য ওয়াল ব্যুরো: সময়টা ঠিক ভাল যাচ্ছে না পাওয়ার পরিবারের জন্য। গত মাসেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অজিত পাওয়ারের। এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে কাকা শরদ পাওয়ার (Sharad Pawar admitted to hospital)। রবিবার সকালেই পুণের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কী হয়েছে এনসিপি (Nationalist Congress Party) প্রধানের?

দীর্ঘদিন ধরেই একাধিক বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন এই বর্ষীয়ান নেতা। বাড়িতে থাকলেও নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণেই ছিলেন। তবে কিছুদিন ধরেই সর্দি, কাশি, শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন (Sharad Pawar admitted to Pune hospital again)।

হাসপাতাল সূত্রে খবর, ডিহাইড্রেশনে ভুগছেন হারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Fourth-time Chief Minister of Maharashtra) ৮৫ বছরের শরদ পাওয়ার (Sharad Pawar)। কাশি এবং গলায় ইনফেকশনের সমস্যাও রয়েছে। তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এখনই বাড়ি যেতে পারবেন না।  এক-দু'দিন হাসপাতালে থেকেই চিকিৎসা করা হতে পারে তাঁর।

গত সপ্তাহেই  এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল শরদ পাওয়ারকে। তখন তাঁর কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা ছিল। মেডিক্যাল রিপোর্টে বুকে ইনফেকশন ধরা পড়েছিল। কয়েকদিন চিকিৎসকদের নজরদারির মধ্যেই ছিলেন। এক  সপ্তাহ কাটতে না কাটতেই ফের হাসপাতালে ভর্তি হতে হল বর্ষীয়ান এনসিপি নেতাকে। 

শরদ পাওয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ নতুন কিছু নয়।  নব্বইয়ের দশকে তাঁর মুখে ক্যানসারের সংক্রমণ ধরা পড়েছিল।  আমেরিকা ও ভারতে একাধিক অস্ত্রোপচার করা হয়েছিল শরদ পাওয়ারের।

এদিকে ভাইপো অজিত পাওয়ারের মৃত্যুতে তাঁকে মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছে বলে যান গেছে।  সমর্থকরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর জন্য প্রার্থনা করছেন। 
 


```