Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ফ্রি হুইলচেয়ার পরিষেবার জন্য দিতে হল ১০ হাজার! দিল্লিতে কুলির লাইসেন্স বাতিল করল রেল

সম্প্রতি দিল্লির হজরত নিজামউদ্দিন রেলওয়ে স্টেশনে এক কুলির লাইসেন্স বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ। কথা বলে জানা যায় গোটা ঘটনা।

ফ্রি হুইলচেয়ার পরিষেবার জন্য দিতে হল ১০ হাজার! দিল্লিতে কুলির লাইসেন্স বাতিল করল রেল

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 2 January 2025 13:59

দ্য ওয়াল ব্যুরো: এনআরআই, তাই তাকে ঠকানো সহজ। এমন ভেবেই বোধহয় দিল্লিতে সামান্য হুইলচেয়ার আর লাগেজ বয়ে দেওয়ার জন্য ১০ হাজার টাকা ধার্য করলেন একজন কুলি। এক-দু'টাকা নয়, ১০ হাজার টাকা। যা জানার পর চোখ কপালে ওঠে রেল কর্মীদেরও।

সম্প্রতি দিল্লির হজরত নিজামউদ্দিন রেলওয়ে স্টেশনে এক কুলির লাইসেন্স বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ। কথা বলে জানা যায় গোটা ঘটনা। পুলিশ জানায়, ওই কুলি এক এনআরআই-এর লাগেজ ও হুইলচেয়ার প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন কিছুদিন আগে। যার জন্য তিনি ওই এনআরআইয়ের থেকে ১০ হাজার টাকা নেন। 

ওই এনআরআই যাত্রীর মেয়ে এরপর জানতে পারেন, স্টেশনে হুইলচেয়ার পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়। আর তারপরই তিনি মামলা দায়ের করেন। বিষয়টি নজরে আসে রেলওয়ের। হজরত নিজামউদ্দিন রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ঘটনার সত্যতা যাচাই করতে তদন্তে নামে এবং ঘটনা সত্যি প্রমাণিত হওয়ায় ওই কুলির লাইসেন্স বাতিল করা হয়। 

রেলওয়ের তরফে জানানো হয়েছে, লাইসেন্স বাতিলের পাশাপাশি ৯ হাজার টাকা এনআরআই-কে ফেরতও দেওয়া হয়। 

এবিষয়ে নর্দার্ন রেলওয়ে জানায়, দিল্লি ডিভিশনের তরফে ওই কুলির ব্যাজ নিয়ে নেওয়া হয়েছে। এই সব ক্ষেত্রে রেল জিরো টলারেন্স নীতি মেনে চলবে বলেও জানানো হয়।


```