Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুধু বালু কাণ্ডে নয়, কেজরিয়ালের মন্ত্রীর হাওয়ালা যোগে কলকাতায় তল্লাশি ইডির

অপরাধের টাকা ও নথির খোঁজ চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। তারই মধ্যে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল সরকারের শ্রম মন্ত্রী রাজ কুমার আনন্দের বিরুদ্ধে হাওয়ালা-যোগ নিয়েও কলকাতায় তল্লাশি চালাল ইডি। 

শুধু বালু কাণ্ডে নয়, কেজরিয়ালের মন্ত্রীর হাওয়ালা যোগে কলকাতায় তল্লাশি ইডির

শেষ আপডেট: 4 November 2023 19:42

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি কাণ্ডে শনিবারও উত্তর চব্বিশ পরগনা সহ বিভিন্ন জায়গায় চালকল মালিক ও সহযোগীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। অপরাধের টাকা ও নথির খোঁজ চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। তারই মধ্যে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল সরকারের শ্রম মন্ত্রী রাজ কুমার আনন্দের বিরুদ্ধে হাওয়ালা-যোগ নিয়েও কলকাতায় তল্লাশি চালাল ইডি। 

রাজকুমারের বিরুদ্ধে অভিযোগ তিনি এবং তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন মিলে চিনে হাওয়ালা মাধ্যমে টাকা পাঠিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে রাজকুমারের দিল্লির বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। সেই সঙ্গে কলকাতা ও উত্তরপ্রদেশ মিলিয়ে মোট ১৩টি জায়গায় তল্লাশি অভিযান চলেছে। সেই তল্লাশিতে ৭৪ লক্ষ টাকা নগদ এবং ডিজিটাল সাক্ষ্য প্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে। 

ইডি সূত্রে বলা হচ্ছে, কেজরিওয়ালের মন্ত্রীর বিরুদ্ধে যে হাওয়ালা চক্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার জাল ছড়িয়ে আছে কলকাতাতেও। এই শহর থেকেও হাওয়ালার মাধ্যমে টাকা পাঠানো হয়েছে। আর তা কোনও পুরনো ঘটনা নয়। এ বছরও হাওয়ালার মাধ্যমে কলকাতা ও উত্তরপ্রদেশ থেকে চিনে টাকা গিয়েছে। 

অরবিন্দ সরকারের উপ মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়াকে ইতিমধ্যে মদ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করেছে ইডি। তার আগে কেজরিওয়াল সরকারের আর এক মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হয়েছে। দুজনেই এখনও জেলে রয়েছেন। তাঁরা মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। এবার একদিকে রাজ কুমার আনন্দের বাড়িতে তল্লাশি চলেছে, অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালকেও অন্য একটি দুর্নীতি মামলায় জেরার জন্য তলব করে রেখেছে ইডি। 

পর্যবেক্ষকদের অনেকের মতে, বাংলায় যে ধরপাকড় চলছে তার থেকে বিচ্ছিন্ন নয় দিল্লিও। বিরোধী শাসিত রাজ্যগুলিতে এক সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে কেন্দ্রীয় এজেন্সি। তবে দুর্নীতি যে হয়নি, সবটাই প্রতিহিংসার রাজনীতি তাও বলা যাবে না।


```