Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টাকার জন্য নয়, বন্ধুত্বের খাতিরে রাজকে 'সাহায্য' করতে খুন করেছিল তিন অভিযুক্ত, বলছে পুলিশ

এই খুনের ঘটনায় রাজ শুধুমাত্র খরচা বাবদ তিন যুবককে ৫০ হাজার টাকা দিয়েছিল, তার বেশি নয়।

টাকার জন্য নয়, বন্ধুত্বের খাতিরে রাজকে 'সাহায্য' করতে খুন করেছিল তিন অভিযুক্ত, বলছে পুলিশ

রাজা-সোনম-রাজ (ফাইল ছবি)

শেষ আপডেট: 16 June 2025 15:12

দ্য ওয়াল ব্যুরো: 'চুক্তিভিত্তিক খুন' নয়, বন্ধুর অনুরোধে ইন্দোরের রাজা রঘুবংশীকে হত্যা করা হয়েছিল, এমনই চাঞ্চল্যকর দাবি করল মেঘালয় পুলিশ। এই খুনের মামলায় ধৃত তিন যুবক বিশাল, আকাশ ও আনন্দ আদতে মূল চক্রী রাজ কুশওয়ার বন্ধু। এদের মধ্যে একজন রাজের আত্মীয়ও।

পূর্ব খাসি হিলস জেলার পুলিশ সুপার বিবেক সিয়েম সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এটা পরিকল্পিত খুন বটে, কিন্তু টাকার বিনিময়ে হয়নি। রাজের অনুরোধেই তারা এই কাজ করে। এটাকে 'কন্ট্র্যাক্ট কিলিং' বলা যাবে না। মৃত রাজা রঘুবংশীর স্ত্রী সোনম এই ঘটনায় সক্রিয়ভাবে যুক্ত। খুনের মূল চক্রী রাজ অর্থাৎ সোনমের প্রেমিক।

এই খুনের ঘটনায় রাজ শুধুমাত্র খরচা বাবদ তিন যুবককে ৫০ হাজার টাকা দিয়েছিল, তার বেশি নয়। আর এই টাকা তাদের কাছে এসেছিল সোনমের এক আত্মীয়ের নামে খোলা অ্যাকাউন্ট থেকে। অর্থাৎ টাকা নয়, বন্ধুত্বই এক্ষেত্রে কাজ করেছে।

পুলিশ জানিয়েছে, গত ফেব্রুয়ারিতেই ইন্দোরে বসে রাজা রঘুবংশীকে খুনের ছক কষা হয়। এমনকি বিকল্প পরিকল্পনাও ছিল, যেখানে ভাবা হয়েছিল, কোনও অচেনা মহিলাকে খুন করে দেহ পুড়িয়ে ফেলা হবে, যাতে সেই দেহ সোনমের বলে চালিয়ে দেওয়া যায়। এতে সোনম আরও কিছুদিন গা-ঢাকা দিয়ে থাকতে পারত।

১১ মে সোনম ও রাজার বিয়ে হয়। কয়েকদিন পরেই দু’জনে মেঘালয়ের পূর্ব খাসি হিলসে হানিমুনে যান। ২৩ মে চেরাপুঞ্জির জনপ্রিয় পর্যটন এলাকা সোহরা থেকে নিখোঁজ হন। ২ জুন ওয়াইসাওডং জলপ্রপাতের কাছে গভীর খাদে পড়ে থাকা অবস্থায় রাজার দেহ উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, হত্যার দিন অর্থাৎ ২৩ মে দুপুর ২টা থেকে ২টা ১৮-র মধ্যে তিন যুবক মিলিতভাবে রাজাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। সোনম তখন সামনেই দাঁড়িয়ে দেখছিল পুরোটা। পরে রাজার দেহ গড়িয়ে দেওয়া হয় খাদে।

রাজা রক্তাক্ত হওয়ার পর আকাশের জামাতেও রক্ত লাগে। তখন সোনম নিজের রেইনকোট খুলে আকাশকে দেয়, যাতে তার জামা ঢাকা থাকে। পরে সেই রেইনকোটও ফেলে দেওয়া হয়। দম্পতির ভাড়া করা স্কুটার এর পর ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। দু’টিই পরে উদ্ধার করে পুলিশ।

রাজা খুন হওয়ার পরে সোনমকে পালাতে সাহায্য করে রাজ। বিশাল তাকে একটি বোরখা জোগাড় করে দেয়। সেই বোরখা পরে সোনম শিলং-এর পুলিশ বাজার থেকে ট্যাক্সি নিয়ে গুয়াহাটি যায়, সেখান থেকে বাসে করে পৌঁছয় শিলিগুড়ি, এরপর পাটনা হয়ে আরা এবং সেখান থেকে ট্রেনে লখনউ। শেষে সে ফের ইন্দোরে ফিরে আসে।

রাজ পরিকল্পনা করে সোনমকে শিলিগুড়ি থেকে ফের আত্মপ্রকাশ করতে বলে। সে যেন বলে, অপহরণ চক্রের হাত থেকে কোনওভাবে পালিয়ে এসেছে। কিন্তু এর মধ্যেই পুলিশ ইউপি ও মধ্যপ্রদেশে পৌঁছে গিয়েছিল। আকাশ ধরা পড়তেই সোনমের নাটক ভেস্তে যায়। পুলিশ জানিয়েছে, তারা ভেবেছিল রাজার দেহ উদ্ধার করতেই অনেক সময় লেগে যাবে, তদন্ত ধীরে চলবে। তাই সোনমকে ‘ভিক্টিম’ সাজিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাবে।

বুধবার সোনম, রাজ, বিশাল, আকাশ ও আনন্দ, এই পাঁচ অভিযুক্তকে আটদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রত্যেকের বয়ান রেকর্ড করা হচ্ছে, প্রমাণ সংগ্রহ চলছে। গোটা ঘটনার পুনর্গঠনও করা হবে। তদন্তকারী অফিসারদের দাবি, ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়া হবে।


```