Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

'আমাদের মাথাব্যথা নয়' থেকে রাতভর আলোচনা! ভারত-পাকিস্তান ইস্যুতে মত বদল আমেরিকার

শনিবার বিকেল ৫.৪৫ নাগাদ যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। শনিবার বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি লাগু হয়েছে।

'আমাদের মাথাব্যথা নয়' থেকে রাতভর আলোচনা! ভারত-পাকিস্তান ইস্যুতে মত বদল আমেরিকার

ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্স

শেষ আপডেট: 10 May 2025 19:04

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান যুদ্ধ (India-Pakistan Conflict) আবহ সবে শুরু হয়েছে। ঠিক সেই সময়ই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance) এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভারত-পাকিস্তান সমস্যা নিয়ে তাঁদের মাথাব্যথা নেই। সংঘাত বাড়লে আমেরিকা তার মধ্যে ঢুকবে না। অথচ শনিবার দুই দেশ যখন যুদ্ধবিরতি ঘোষণা (Ceasefire) করল সেই সময়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেন, রাতভর আলোচনার পর তাঁর মধ্যস্থতাতেই নাকি এমনটা হয়েছে। অর্থাৎ 'আমাদের মাথাব্যথা নেই' থেকে রাতভর আলোচনা, ভারত-পাক ইস্যুতে মত বদলে ফেলল আমেরিকা। 

শনিবার সাংবাদিক বৈঠক করে যখন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানালেন যে, দুই দেশ আর সংঘাতে যাবে না, ঠিক তার কয়েক মিনিট আগেই সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এও বলেন, রাতভর তাঁদের সঙ্গে আলোচনার পরই দুই পক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। যদিও ভারতের তরফে সাংবাদিক বৈঠক করে এমন দাবি করা হয়নি। সেক্ষেত্রে ট্রাম্পের দাবি ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। 

আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আমেরিকার ভিপি জেডি ভ্যান্স জানিয়েছিলেন, ভারত-পাকিস্তানকে তাঁরা শুধু শান্ত হওয়ার পরামর্শ দিতে পারে। আমেরিকা পরিস্থিতির ওপর নজর রাখলেও তাঁদের সমস্যার মধ্যে ঢুকবে না। এই বিষয় নিয়ে তাঁদের কিছু করারই নেই। কিন্তু দেখা গেল, যে সময়ে ভারত এবং পাকিস্তান দুই পক্ষই যুদ্ধবিরতি ঘোষণা করল তার আগে আমেরিকা এর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করল। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প আগে দুই দেশকে নিয়ে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য যাতে গুরুত্ব দিয়েই দেখা হয় সেই চেষ্টা করেছেন তিনি।

আসলে ট্রাম্প জানিয়েছিলেন, ভারত-পাকিস্তান দুই দেশের সঙ্গেই তাঁর সম্পর্ক ভাল। তাই তিনি চান তাঁরা শান্তি ফিরিয়ে আনুক। এও আশা করেছিলেন যে, দ্রুত শান্তি ফিরবে এবং সংঘর্ষ থেকে বিরত থাকার চেষ্টা করবে দুই রাষ্ট্র। আদতে যখন সেটাই হল তখন মার্কিন প্রশাসন মধ্যস্থতার দাবি করে সেই কৃতিত্ব নিতে চাইল। এমনই মত বিশেষজ্ঞ মহলের। 

প্রসঙ্গত, শনিবার বিকেল ৫.৪৫ নাগাদ যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। শনিবার বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি লাগু হয়েছে। সূত্রের খবর, সরাসরি আলোচনার মাধ্যমে দুই দেশই এই সমঝোতা করতে আগ্রহী হয়। নিয়ম অনুযায়ী, জল, স্থল ও আকাশ পথে দুই দেশ একে অপরের ওপর আর আক্রমণ চালাবে না। এও জানান, শনিবার বিকেল ৩টে ৩৫ মিনিটে পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) ভারতের ডিজিএমও-কে ফোন করেন। সেই ফোনালাপে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মতি জানায়। যদিও এই বিষয়ে আমেরিকা মধ্যস্থতা করেছে কিনা, সে নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। 


```