Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নাবালিকাকে যৌন হেনস্থা! বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পকসো আইনে মামলা দায়ের হয়েছে পুলিশে।

নাবালিকাকে যৌন হেনস্থা! বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএস ইয়েদুরাপ্পা

শেষ আপডেট: 13 June 2024 19:48

দ্য ওয়াল ব্যুরো: এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। পকসো আইনে মামলা দায়ের হয়েছে পুলিশে। এবার ইয়েদুরাপ্পার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল বেঙ্গালুরুর আদালত। স্বাভাবিকভাবেই এই মামলায় চাপ বাড়ল বর্ষীয়ান বিজেপি নেতার। 

১৭ বছর বয়সি এক নাবালিকার মায়ের অভিযোগ ছিল, তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে এবং বিচারের আশায় মেয়েকে নিয়ে ইয়েদুরাপ্পার কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী তো সাহায্য করেননি, উলটে তাঁর মেয়েকে যৌন নিগ্রহ করেছেন! ওই মহিলার অভিযোগের খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় দক্ষিণের রাজনীতিতে। 

যৌন হেনস্থার এই মামলার তদন্ত করছে সিআইডি। বিএস ইয়েদুরাপ্পাকে তাঁরা তলবও করেছিল। কিন্তু তিনি সেই তলবে সাড়া দেননি বরং আরও একটু সময় চেয়ে নিয়েছিলেন। আর এখন যখন তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তখনও বেঙ্গালুরুতে নেই ইয়েদুরাপ্পা। তিনি রয়েছেন দিল্লিতে। তাঁর ঘনিষ্ঠ সূত্রে খবর, বেঙ্গালুরু ফিরে এসে ইয়েদুরাপ্পা তদন্ত প্রক্রিয়ায় যোগ দেবেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, সিআইডি তদন্ত করছে, দরকার পড়লে ইয়েদুরাপ্পাকে গ্রেফতার করা হতে পারে।

ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ওই মহিলার মূল অভিযোগ, মেয়ের ধর্ষণ মামলায় যাতে সিট গঠন করে তদন্ত করা হয়, সেই দাবি নিয়ে ইয়েদুরাপ্পার কাছে গেছিলেন তিনি। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর কথা শোনার পর মেয়েকে নিয়ে পাশের ঘরে চলে যান এবং দরজা বন্ধ করে দেন। অন্তত ৫ মিনিট তাঁরা ভেতরে ছিলেন! ঘর থেকে বেরিয়ে আসার পর ইয়েদুরাপ্পাকে প্রশ্ন করা হলে তিনি জানান, নাবালিকাকে সত্যিই ধর্ষণ করা হয়েছে কিনা, তা পরীক্ষা করছিলেন তিনি! একই সঙ্গে, বিষয়টি বাইরে কাউকে না বলতেও নাকি নির্দেশ দিয়েছিলেন! 

যদিও ইয়েদুরাপ্পার অফিস থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বরং তাঁদের দাবি, এই মহিলা তাঁর মেয়েকে নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এর আগে ৫৩টি মামলা করেছেন। সবকটিই ভুয়ো।


```