Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভোটের ফল বলছে, দেশ 'হিন্দুরাষ্ট্র' হয়নি, বিনা বিচারে আটকে বিজেপির নিন্দায় সরব অমর্ত্য সেন

গান্ধী, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্রের দেশে হিন্দুরাষ্ট্র হওয়া সম্ভব নয়

ভোটের ফল বলছে, দেশ 'হিন্দুরাষ্ট্র' হয়নি, বিনা বিচারে আটকে বিজেপির নিন্দায় সরব অমর্ত্য সেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ফাইল ছবি।

শেষ আপডেট: 29 August 2024 16:13

দ্য ওয়াল ব্যুরো: বিপুল অর্থব্যয়ে অযোধ্যার রামমন্দির নির্মাণ নিয়ে বিজেপিকে দুষলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। রামমন্দির নিয়ে দেশের প্রকৃত চেহারাকে ঢেকে ফেলার চেষ্টাকেও কড়া ভাষায় দুষলেন। আর এসব কারণেই অযোধ্যা বিধানসভা কেন্দ্রের ফৈজাবাদ লোকসভা আসনে বিজেপির ভরাডুবি হয়েছে বলে মনে করেন তিনি।

একইসঙ্গে অমর্ত্য মনে করেন, ভোটের ফলাফলই বলে দিচ্ছে ভারত যে 'হিন্দুরাষ্ট্র' নয়, তা প্রমাণ হয়ে গিয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট অর্থনীতিবিদ বলেন, রামমন্দির নির্মাণে বিপুল পরিমাণে অর্থ খরচ হয়েছে। এই বৈভব দেখানোর কারণ ছিল ভারতকে হিন্দুরাষ্ট্র বলে প্রতিপন্ন করা। কিন্তু, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুভাষচন্দ্র বসুর দেশে তা হওয়ার কথা নয়। এই চেষ্টার ফলে ভারতের অন্তরাত্মাকে উপেক্ষা করা হয়েছে। এই প্রয়াস ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাই, বলেন অমর্ত্য সেন।

নতুন আইনবিধিতে সঠিক বিচার ছাড়া মানুষকে লাগাতার গারদে ভরে রাখার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন সেন। এমনকী বিজেপি সরকারের সরাসরি সমালোচনা করে বলেন, এই পদ্ধতি কংগ্রেস আমলের তুলনায় বিজেপি সরকারের সময়ে বেশি প্রয়োগ হচ্ছে।

অমর্ত্য সেনের কথায়, আমি যখন ছোট ছিলাম, তখন আমার অনেক কাকা ও তুতো ভাইদের বিচার ছাড়াই জেলে পুরে রাখা হয়েছিল। আমরা তখন ভাবতাম, একদিন ভারত এই অত্যাচারের হাত থেকে মুক্ত হবে। কংগ্রেস ক্ষমতায় আসার পরেও এই প্রক্রিয়ার কিছুমাত্র বদল ঘটেনি। কোনও বদল আসেনি। কিন্তু, বর্তমান সরকারের জমানায় সেটা আরও বেড়ে গিয়েছে।

নোবেলজয়ী বলেন, নতুন মন্ত্রিসভার সঙ্গে আগের খুব একটা বদল ঘটেনি। মন্ত্রীরাও প্রায় সকলেই একই মন্ত্রক পেয়েছেন। সামান্য অদলবদল হলেও রাজনৈতিক ক্ষমতাশালীরা এখনও শক্তিশালীই রয়ে গিয়েছেন। রাজনীতিকে মুক্তমনা হতে হবে, বিশেষ করে আমাদের মতো ধর্মনিরপেক্ষ সংবিধানের দেশের ক্ষেত্রে। তাঁর দৃষ্টিতে বেকারি বেড়েই চলেছে এবং প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্র প্রচণ্ড উপেক্ষিত এই দেশে।


```