Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আর জি কর কাণ্ডে গঠিত জাতীয় টাস্ক ফোর্সের কাজের অগ্রগতি হয়নি, কেন্দ্রকে দুষল সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সিবিআইয়ের তরফে হাজির সলিসিটর জেনারেলের কাছে জানতে চান, জাতীয় টাস্ক ফোর্সের অবস্থী কী?

আর জি কর কাণ্ডে গঠিত জাতীয় টাস্ক ফোর্সের কাজের অগ্রগতি হয়নি, কেন্দ্রকে দুষল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 15 October 2024 15:18

দ্য ওয়াল ব্যুরো: আর জি কর কাণ্ডের ষষ্ঠ শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, জাতীয় টাস্ক ফোর্স যে গঠিত হয়েছিল, তার কাজের বিশেষ কোনও অগ্রগতি হয়নি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সিবিআইয়ের তরফে হাজির সলিসিটর জেনারেলের কাছে জানতে চান, জাতীয় টাস্ক ফোর্সের অবস্থী কী? তাদের কাজের গতিপ্রকৃতি কী? যা কিনা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে ভাবনাচিন্তা করে দিশা দেখাবে। প্রধান বিচারপতি কেন্দ্রকে নির্দেশ দিয়ে বলেন, তাড়াতাড়ি যেন এনটিএফ তাদের কাজ সম্পূর্ণ করতে পারে। তার জন্য কেন্দ্রকে জরুরি পদক্ষেপের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিন শুনানির শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা সিবিআইয়ের তরফে সর্বশেষ স্ট্যাটাস রিপোর্ট জমা দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে। এসজি মেহতা আদালতে জানালেন এই ধর্ষণ ও খুনের মামলায় গত ৭ অক্টোবর চার্জশিট দিয়েছে সিবিআই।

প্রধান বিচারপতি বলেন, আমরা দেখতে চাই টাস্কফোর্স কী কাজ করেছে? সলিসিটর জেনারেল বলেন, সিবিআই আধিকারিকরা নির্যাতিতার মা-বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয় যে, ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায় ছাড়া আর কার কার ভূমিকা আছে তা নিয়ে আরও তদন্তের প্রয়োজন। এছাড়াও আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জমানায় যে আর্থিক অনিয়ম হয়েছিল, তা নিয়েও তদন্ত চলছে।

আদালতের পূর্বতন নির্দেশ অনুযায়ী আইনজীবী বৃন্দা গ্রোভার আদালতে জানান, ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি একটি নোডাল অফিসার নিয়োগ করেছে। যে নোডাল অফিসার নির্যাতিতার পরিচয় প্রকাশ সহ তাঁকে নিয়ে অনলাইনে যেসব প্রচার চলছে সে সম্পর্কিত বিষয়গুলি দেখবে। 

প্রধান বিচারপতি চন্দ্রচূড় সলিসিটর জেনারেলের কাছে জানতে চান, টাস্ক ফোর্সের অবস্থা কী? জবাবে তুষার মেহতা বলেন, শেষ বৈঠক হয়েছিল গত ৯ সেপ্টেম্বর। তখন প্রধান বিচারপতি বলেন, ৫ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত কাজ কতদূর এগিয়েছে? মেহতার জবাব, আমার মনে হয় টাস্ক ফোর্স যা করবে তা দীর্ঘ সময় সাপেক্ষ, তাই হয়তো তারা সময় নিচ্ছে।


```