Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ভাষা চাপিয়ে দেওয়ার প্রশ্ন নেই, তবে...', তামিলনাড়ু নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ধর্মেন্দ্র

মঙ্গলবার তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন বললেন, "যে রাজ্যগুলি হিন্দি গ্রহণ করে, তাঁরা তাঁদের মাতৃভাষা হারায়"। সঙ্গে এও বলেন, 'ভাষার যুদ্ধ'র জন্য তাঁর রাজ্য প্রস্তুত রয়েছে।

'ভাষা চাপিয়ে দেওয়ার প্রশ্ন নেই, তবে...', তামিলনাড়ু নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ধর্মেন্দ্র

স্ট্যালিন ও ধর্মেন্দ্র প্রধান

শেষ আপডেট: 21 February 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর (Tamil Nadu) ডিএমকে এবং কেন্দ্রের বিজেপি সরকারের মধ্যে 'তিন-ভাষা নীতি' (Language) এবং হিন্দি চাপিয়ে দেওয়ার প্রশ্নে উত্তেজনা চরমে। মঙ্গলবার তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন বললেন, "যে রাজ্যগুলি হিন্দি গ্রহণ করে, তাঁরা তাঁদের মাতৃভাষা হারায়"। সঙ্গে এও বলেন, 'ভাষার যুদ্ধ'র জন্য তাঁর রাজ্য প্রস্তুত রয়েছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra pradhan) শুক্রবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন। ধর্মেন্দ্র প্রধান বলেছেন, "একটি বিষয়ে আমি পুনরায় স্পষ্ট করে বলতে চাই যে, জাতীয় শিক্ষা নীতির ২০২০ কোনও রাজ্যের শিক্ষার্থীদের ওপর কোনও ভাষা চাপিয়ে দেয় না। এর মানে হল, এনইপি তামিলনাড়ুতে হিন্দি চাপানোর জন্য কোনও সুপারিশ করছে না।"

প্রধান আরও বলেন, "আমি সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি যে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন। তবে তিনি সেই চিঠি ভালভাবে লেখেননি। চিঠির মধ্যে কিছু 'কল্পিত উদ্বেগ' রয়েছে এবং এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই লেখা হয়েছে"।

তিনি এও উল্লেখ করেন, জাতীয় শিক্ষা নীতির ২০২০-এর মূল উদ্দেশ্য হল শিক্ষা ক্ষেত্রে বিশ্বের মানকে ভারতীয় ভিত্তির সঙ্গে যুক্ত করা। যা তামিলনাড়ুর মতো রাজ্যগুলোর ভাষাগত এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানায়। তাঁর কথায়, "ভারত সরকার সমস্ত প্রধান ১৩টি ভাষায় প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করছে এবং তাদের মধ্যে তামিলও রয়েছে"।

আরও দু'চার কথা বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে আবেদন করে বলেছেন, "ভারত সরকার দেশের সব অংশের উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী তামিল সাহিত্য এবং ভাষার প্রতি অত্যন্ত গর্বিত" প্রসঙ্গত, বিজেপি আগামী মার্চ থেকে তিন-ভাষা নীতি সমর্থনে তামিলনাড়ুতে প্রচার শুরু করতে যাচ্ছে।


```