Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহারাষ্ট্রে বিরোধী দলের মর্যাদা পাচ্ছে না কোনও দল, জোটের বিপর্যয়কে রাহুল বললেন, অভাবনীয়

প্রত্যাশা ছাপিয়ে মানুষ শাসক জোট মহায়ুতিকে ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ।

মহারাষ্ট্রে বিরোধী দলের মর্যাদা পাচ্ছে না কোনও দল, জোটের বিপর্যয়কে রাহুল বললেন, অভাবনীয়

ফাইল ছবি

শেষ আপডেট: 23 November 2024 20:36

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে বিজেপির নেতৃত্বাধীন মহায়ুতি শুধু ক্ষমতা ধরে রেখেছে তাই-ই নয়, এমন অভাবনীয় জয় হাসিল করেছে যে রাজ্য বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পাচ্ছে না কোনও দল। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, শিবসেনা (ইউটিবি)-র নেতা উদ্ধব ঠাকরেরা এক সুরে জোটের হারকে অভাবনীয় বলে উল্লেখ করেছেন।

প্রত্যাশা ছাপিয়ে মানুষ শাসক জোট মহায়ুতিকে ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ। সম্ভবত রাজ্যের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফের মহারাষ্ট্রের কুর্সিতে বসতে চলেছেন। বিজেপি প্রায় ১২৪টি আসনে জয় হাসিল করতে চলেছে। যা দলের প্রত্যাশার থেকে ২৪টি বেশি।

বিজেপি এবং তাদের জোট শরিক শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি-ও প্রত্যাশা ছাপিয়ে ভাল ফল করেছে। ফলে বিরোধী মহা বিকাশ আগাড়ির কোনও দল ২৮টির বেশি আসন পায়নি। রাজ্য বিধানসভায় বিরোধী দল এবং বিরোধী দলনেতার মর্যাদা পেতে হলে অন্তত ২৯টি আসন পাওয়া দরকার ছিল। এই পরিস্থিতি মহারাষ্ট্রে অতীতে হয়নি বলে রাজনৈতিক মহলের দাবি।

বিরোধী শিবিরে উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউটিবি) সবচেয়ে বেশি, ১৭টি আসন পেয়েছে। কংগ্রেস পেয়েছে দশটি আসন, যা ২০১৯-এর বিধানসভা ভোটের তুলনায় ৩৪টি কম। অন্যদিকে, শরদ পাওয়ারের এনসিপি পেয়েছে মাত্র পাঁচটি আসন। রাহুল গান্ধী মহারাষ্ট্রের ফলাফলকে অভাবনীয় বলেছেন। তাঁর কথায়, কোনও ব্যাখ্যা পাচ্ছি না কেন এমন ফল হল। আরও বলেন, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ ঝাড়খণ্ড বিজেপি দখল করতে পারেনি।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও বলেছেন, মহারাষ্ট্রের ভোটের ফলকে কিছুতেই মেনে নিতে পারছি না। এমন ভরাডুবির কোনও কারণ বোঝা যাচ্ছে না। একই কথা বলে আক্ষেপ করেছেন শিবসেনা (ইউটিবি)-র নেতা উদ্ধব। তাঁর কাছে মহারাষ্ট্রে দলের ফল ব্যক্তিগতভাবে বড় বিপর্যয়। জনতার রায়েই একনাথ শিন্ডে এই নির্বাচনে নিজেকে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের যোগ্য উত্তরসুরি হিসাবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। এ বছর লোকসভা ভোটে উল্টো ছবি ধরা পড়েছিল। শিন্ডের শিবসেনার তুলনায় ভাল ফল করেছিল উদ্ধবের পার্টি। কিন্তু ছয়মাসের মধ্যেই উদ্ধবকে টেক্কা দিয়ে এগিয়ে গেলেন শিন্ডে।


```