Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিট ইউজি ২০২৪ বাতিলের প্রয়োজন নেই, পরিকল্পিত প্রশ্নফাঁস হয়নি, এনটিএকে ভর্ৎসনা সুপ্রিম-রায়ে

নিট-ইউজি ২০২৪ পরীক্ষা সামগ্রিকভাবে বাতিলের প্রয়োজন নেই।

নিট ইউজি ২০২৪ বাতিলের প্রয়োজন নেই, পরিকল্পিত প্রশ্নফাঁস হয়নি, এনটিএকে ভর্ৎসনা সুপ্রিম-রায়ে

নিট-ইউজি ২০২৪ পরীক্ষা

শেষ আপডেট: 2 August 2024 12:23

দ্য ওয়াল ব্যুরো: নিট-ইউজি ২০২৪ পরীক্ষা সামগ্রিকভাবে বাতিলের প্রয়োজন নেই। প্রশ্নফাঁস গোটা দেশজুড়ে হয়নি, কিছু আঞ্চলিক ভিত্তিতে হয়েছে। পরীক্ষার শুদ্ধতা নিয়ে কোনও বিধি লঙ্ঘন হয়নি। পরিকল্পিতভাবে প্রশ্নফাঁস হয়েছে বলে মনে করে না শীর্ষ আদালত। তবে ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে রায়ে শুক্রবার নিয়ামক সংস্থা এনটিএ-কে ভর্ৎসনা করে। সর্বোচ্চ আদালত এদিনের রায়ে বলেছে, কেন্দ্রীয় সরকার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি উভয়কেই ভবিষ্যতে আর যাতে নিট পরীক্ষা নিয়ে এমন অভিযোগ না ওঠে, সে ব্যাপারে নিশ্চিত করার বিষয়ে সজাগ থাকতে হবে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর বেঞ্চ এদিন এই রায় দিয়েছে। বেঞ্চ বলেছে, প্রশ্নপত্র সংরক্ষণের স্ট্রংরুমের গোপনীয়তা ও নিরাপত্তা এবং গ্রেস মার্কস দেওয়া নিয়ে কোনও বাহানা দেখানো যাবে না।

এবারে যা ঘটেছে তা নিয়ে এনটিএকে দায় এড়ালে চলবে না। ভর্ৎসনার সুরে একথা জানিয়ে বেঞ্চ বলে, তারা ঠিকমতো কাজ করেনি এটা বোঝা গিয়েছে। স্ট্রংরুমের পিছনের দরজা খোলা থাকা কিংবা গ্রেস মার্কস দেওয়া, যার ফলে ৪৪ নম্বর বাড়তি পেয়ে ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বর পেয়ে যাওয়া সমস্ত বিষয় আছে। এনটিএ-র কমিটিকে এগুলি চিহ্নিত করতে হবে এবং এইসব ত্রুটি সংশোধন করা জরুরি, রায়ে বলেছে সর্বোচ্চ আদালত।

যদিও সুপ্রিম কোর্ট মনে করে, পরিকল্পিত বা ব্যবস্থাগত কোনও গোপনীয়তা ফাঁস হয়নি। হাজারিবাগ এবং পাটনা ছাড়া দেশের আর কোনও জায়গা থেকে প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত নয় বলে এবছরের গোটা প্রবেশিকা পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে আদালত।


```