Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আবারও কি 'ভাব' হচ্ছে রাজ-উদ্ধব ঠাকরের? জল্পনায় ইতি টেনে সঞ্জয় রাউত বললেন ‘এসব আবেগের কথা’

দুই ঠাকরে—উদ্ধব এবং রাজ, তবে আবার এক হচ্ছেন? রাজনৈতিক মহলে জল্পনা চলছিল পুরোদমে।

আবারও কি 'ভাব' হচ্ছে রাজ-উদ্ধব ঠাকরের? জল্পনায় ইতি টেনে সঞ্জয় রাউত বললেন ‘এসব আবেগের কথা’

ফাইল চিত্র

শেষ আপডেট: 20 April 2025 23:43

দ্য ওয়াল ব্যুরো: দুই ঠাকরে—উদ্ধব এবং রাজ, তবে আবার এক হচ্ছেন? রাজনৈতিক মহলে জল্পনা চলছিল পুরোদমে। তবে রবিবার সেই সম্ভাবনায় খানিক জল ঢেলে দিলেন উদ্ধব শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। স্পষ্ট জানালেন, “এটা কোনও জোট নয়, শুধু আবেগের আদানপ্রদান চলছে।”

তবে একেবারে দরজা বন্ধ করছেন না রাউত। ভবিষ্যতে দুই ভাই যদি সিদ্ধান্ত নেন, তাহলে নতুন রাজনৈতিক অধ্যায়ের শুরু হতেও পারে, এমন ইঙ্গিতই মিলেছে তাঁর কথায়। রাউত বলেন, “রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরে ভাই। আমরা একসঙ্গে অনেক বছর কাটিয়েছি। সম্পর্ক ভাঙেনি। দুই ভাই যদি একসঙ্গে আসতে চান, সেটা তাঁদের সিদ্ধান্ত।”

তিনি আরও জানান, “উদ্ধবজির বক্তব্য আমরা মেনে নিয়েছি—মহারাষ্ট্রের স্বার্থে যদি একজোট হতে হয়, আমরা হব।” প্রসঙ্গত, প্রায় দুই দশক আগে সম্পর্কের অবনতি ঘটেছিল রাজ ও উদ্ধবের। কিন্তু শনিবার একটি সাক্ষাৎকারে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরে জানান, তিনি অতীত ভুলে একসঙ্গে কাজ করতে প্রস্তুত।

চলচ্চিত্র নির্মাতা মহেশ মঞ্জরেকরের সঙ্গে কথোপকথনে রাজ বলেন, “আমার কাছে মহারাষ্ট্রের স্বার্থই সবার আগে। বাকি সব কিছু গৌণ। ছোটখাটো মতপার্থক্য দূরে সরিয়ে রাখতে পারি।” সঙ্গে যোগ করেন, “উদ্ধবের সঙ্গে কাজ করতে আমি প্রস্তুত। প্রশ্ন হল, উনিও কি প্রস্তুত?”

এর কিছুক্ষণ পরেই উদ্ধব ঠাকরে জানান, তিনি রাজের সঙ্গে কাজ করতে রাজি, তবে শর্তসাপেক্ষে। তাঁর বক্তব্য, “মহারাষ্ট্র বিরোধী শক্তি” থেকে রাজকে দূরত্ব বজায় রাখতে হবে—এই মন্তব্যে বিজেপির প্রতি ইঙ্গিত ছিল স্পষ্ট। রবিবার রাউতও তুলে ধরেন সেই সুর। বলেন, “উদ্ধবজি বলেছেন, এমন কিছু দল আছে যারা মহারাষ্ট্রের শুভাকাঙ্ক্ষী বলে দাবি করলেও, আদতে তারা মহারাষ্ট্রের শত্রু। তারা বালা সাহেবের গড়া শিবসেনা ভেঙে দিয়েছে। এমন শক্তির সঙ্গে কোনও সম্পর্ক থাকা উচিত নয়। তবেই প্রকৃত মহারাষ্ট্রীয় হওয়া যাবে। এটা কোনও শর্ত নয়, এটা মহারাষ্ট্রবাসীর আবেগ।”


```