Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডাক্তারি পড়ুয়াদের জন্য নয়া বিজ্ঞপ্তি এনএমসির, বিদেশে পাশ করলেই হবে না...

বিদেশে ডাক্তারি পড়া পড়ুয়াদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি করল ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)।

ডাক্তারি পড়ুয়াদের জন্য নয়া বিজ্ঞপ্তি এনএমসির, বিদেশে পাশ করলেই হবে না...

শেষ আপডেট: 29 November 2023 23:30

দ্য ওয়াল ব্যুরো: বিদেশে ডাক্তারি পড়া পড়ুয়াদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি করল ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)।

বিজ্ঞপ্তি জারি করে এনএমসি জানিয়ে দিল, শুধু বিদেশে পাশ করলেই হবে না, দেশে ফেরার ১০ বছরের মধ্যে বসতে হবে পরীক্ষায়। তা না হলে ভারতে রোগী দেখার ছাড়পত্র মিলবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে দেশে ফেরার পর যে রাজ্যে ইন্টার্নশিপ করবে সংশ্লিষ্ট রাজ্য থেকেই মিলবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট।

বিদেশ থেকে এমবিবিএস পাশ করে আসা ডাক্তারি পড়ুয়াদের এতদিন স্নাতকোত্তর স্তরে সুযোগ পেতে শুধু নিট পিজি পরীক্ষায় বসতে হত। নয়া বিজ্ঞপ্তির জেরে ওই নিয়ম বদলে যাচ্ছে। আগামী বছর থেকে ন‌্যাশান‌্যাল এক্সিট (টেস্ট) পরীক্ষাতেও বসতে হবে তাঁদের।

এনএমসি সূত্রে খবর, বিভিন্ন রাজ্যের মেডিক‌্যাল কাউন্সিলের সঙ্গে বিস্তারিত আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, এখন বছরে দু’বার এফএমজিই পরীক্ষা হয়।

জানা গেছে, বিদেশ থেকে ডাক্তারি পাশ করে আসার পর দেশের রেজিস্ট্রেশন পেতে গেলে ফরেন মেডিক‌্যাল গ্র‌্যাজুয়েট এক্সামিনেশন পাশ করতে হবে। এই নিয়ম আগে থেকেই ছিল। কিন্তু দেশে ফেরার কতদিনের মধ্যে ওই পরীক্ষায় পাশ করতে হবে তার কোনও নির্দেশিকা বা নিয়ম এতদিন নির্দিষ্ট করা ছিল না। এবার থেকে সেটাই কার্যকরী করা হল।


```