Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অশোক স্তম্ভ উধাও! ন্যাশনাল মেডিক্যাল কমিশনের প্রতীকে ধন্বন্তরীর মূর্তি

ফের স্বাস্থ্যক্ষেত্রে গৈরিকীকরণের অভিযোগ উঠল। এবার ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (এনএমসি) প্রতীক। এনএমসির প্রতীক থেকে অশোক স্তম্ভকে সরিয়ে বসানো হয়েছে ধন্বন্তরীর মূর্তি। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে।

অশোক স্তম্ভ উধাও! ন্যাশনাল মেডিক্যাল কমিশনের প্রতীকে ধন্বন্তরীর মূর্তি

শেষ আপডেট: 1 December 2023 10:06

 দ্য ওয়াল ব্যুরো:  সম্প্রতি নেতাজি ইন্ডোরের সভা থেকে মোদী সরকারের গৈরিকীকরণের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বলতে শোনা গিয়েছিল, “কাজের বেলায় নেই, রেল থেকে স্বাস্থ্য সবকিছুকে শুধু গেরুয়া বানিয়ে দিতে চাইছে!”

মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পর এক সপ্তাহ কেটেছে। ফের স্বাস্থ্যক্ষেত্রে গৈরিকীকরণের অভিযোগ উঠল। এবার ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (এনএমসি) প্রতীক। এনএমসির প্রতীক থেকে অশোক স্তম্ভকে সরিয়ে বসানো হয়েছে ধন্বন্তরীর মূর্তি। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে।

তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ শান্তনু সেন ন্যাশনাল মেডিক্যাল কমিশনকে চিঠি দিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এনএমসির লোগো পরিবর্তনের প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠনও। শান্তনু বলেন, “এই জিনিস বরদাস্ত করা হবে না। অশোকস্তম্ভ দেশের ঐতিহ্য। তাকে এভাবে বদলে দেওয়া মানব না।”

সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইটে দেখা যাচ্ছে নতুন লোগো। আগে লোগোতে শুধুমাত্র অশোক স্তম্ভের ছবি ছিল। এখন সেটাকেই বদলে নতুন প্রতীকের মাঝখানে রয়েছে ধন্বন্তরীর মূর্তি। ওয়াকিবহাল মহলের মতে, বিষ্ণুর অবতার ধন্বন্তরীকে দেবতাদের চিকিৎসক বলা হয়। সেই মূর্তিকে ঘিরে রয়েছে তিনটি মানুষ। তাঁদের গায়ে দেওয়া হয়েছে জাতীয় পতাকার রঙ। সঙ্গে লেখা, ‘ন্যাশনাল মেডিক্যাল কমিশন-ভারত’।

লোগো বিতর্কের জেরে ফের সামনে এসেছে দেশের নাম বদলে ‘ভারত’ করার প্রসঙ্গ। বিজেপির বিরুদ্ধে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে ইন্ডিয়া জোট গড়তেই দেশের নামবদলে ভারত করার প্রক্রিয়া শুরু হয়। এনএমসির নাম বদল সেই প্রক্রিয়ার অংশ বলেই মনে করছে কোনও কোনও মহল।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন চিকিৎসক সংগঠন আইএমএ-র রাজ্য সভাপতি। তিনি বলেন, “চিকিৎসকের কাছে সবাই রোগী। এখানে ধর্ম, জাত, বর্ণ, ধনী, দরিদ্রের কোনো প্রভেদ, বিভেদ নেই। পেশায় প্রবেশের সময়ই চিকিৎসকদের এই শপথ নিতে হয়। রাজনীতির নামে গৈরিকীকরণের এই প্রচেষ্টা আমরা বরদাস্ত করব না। দেশজুড়ে আন্দোলন গড়ে তোলা হবে।”

 যদিও লোগো পরিবর্তনের বিষয়ে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```