Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারে নীতীশের বড় ঘোষণা, তফসিলি, ওবিসি'দের সংরক্ষণ বেড়ে ৬৫ শতাংশ

রাজনৈতিক মহল মনে করছে, জাত গণনার পর চাকরি, শিক্ষায় কোটা বৃদ্ধি করে নীতীশ অন্ত্যত বিহারের রাজনৈতিক সমীকরণে শাসক জোট মহা গঠবন্ধনকে বিজেপির তুলনায় এগিয়ে দিলেন। বিজেপিকে এই ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে হবে। বিহারে লোকসভা ভোট নীতীশের ইস্যুতে ভোট হবে, এমনটাও মনে করছে রাজনৈতিক মহল। 

বিহারে নীতীশের বড় ঘোষণা, তফসিলি, ওবিসি'দের সংরক্ষণ বেড়ে ৬৫ শতাংশ

শেষ আপডেট: 7 November 2023 20:26

দ্য ওয়াল ব্যুরো: দেশের মধ্যে প্রথম কাস্ট সেন্সাস বা জাত গণনা করিয়ে আগেই বাজিমাত করেছেন। এবার তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনুন্নত বা ওবিসি'দের জন্য সরকারি চাকরি, শিক্ষায় সংরক্ষণের কোটা ৫০ শতাংশ থেকে একলাফে ৬৫ শতাংশ করার কথা ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী।

সোমবার রাজ্য বিধানসভায় পরিষদীয় মন্ত্রী বিজয় চৌধুরী জাত গণনার রিপোর্টটি পেশ করেন। গত মাসে রাজ্য সরকার রিপোর্টটি প্রকাশ করে। তাতে দেখা যায়, বিহারের ১৩ কোটি মানুষের ৬৩ শতাংশই ওবিসি। অর্থাৎ আর্থিকভাবে অত্যন্ত পিছিয়ে থাকা অংশ।

সোমবার রিপোর্টের উপর বিতর্কে পরিষদীয় মন্ত্রী জানান, বিহারের প্রতি তিনজনের একজন অত্যন্ত গরিব। তাদের পারিবারিক আয় মাসে মাত্র ছয় হাজার টাকার কম। এরপরই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সংরক্ষণের কোটা বৃদ্ধির কথা ঘোষণা করেন।

রাজনৈতিক মহল মনে করছে, জাত গণনার পর চাকরি, শিক্ষায় কোটা বৃদ্ধি করে নীতীশ অন্ত্যত বিহারের রাজনৈতিক সমীকরণে শাসক জোট মহা গঠবন্ধনকে বিজেপির তুলনায় এগিয়ে দিলেন। বিজেপিকে এই ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে হবে। বিহারে লোকসভা ভোট নীতীশের ইস্যুতে ভোট হবে, এমনটাও মনে করছে রাজনৈতিক মহল। 

নীতীশের ঘোষণায় বিজেপি বিপাকে পড়ল বলে মনে করছে রাজনীতির বিশেষজ্ঞরা। জাত সমীক্ষা নিয়ে পদ্ম শিবির লাগাতার কটাক্ষ করে চলেছে নীতীশকে। কদিন আগে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুজফ্ফরপুরের সভায় বলেন, জাত গণনায় অনেক জাতের সংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছে। 

যদিও বিজেপি নেতারা একান্তে মানছেন বিহারের জন্য নীতীশের ঘোষণা মাস্টার স্ট্রোক। ওবিসি সংরক্ষণের কোটা বৃদ্ধি করে বিহারের মুখ্যমন্ত্রী নিম্ন বর্গের হিন্দু এবং মুসলিমদের কাছে টানার ব্যবস্থা করলেন। 

যদিও পঞ্চাশ শতাংশের বেশি সংরক্ষণ দেওয়ার সুযোগ রাজ্য সরকারের হাতে নেই। এই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। এর আগে পঞ্চাশ শতাংশের বেশি সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে ছত্তিসগড়, ঝাড়খণ্ড এবং তামিলনাড়ু। তবে সেই সংরক্ষণ কাস্ট সেন্সাসের ভিত্তিতে নয়। নীতীশের ঘোষণায় জাত গণনা এবং কোটা বৃদ্ধি নিয়ে মোদী সরকার চাপে পড়ল বলে মনে করা হচ্ছে। 


```